somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি হইতে কি লাগে ?

১৭ ই মে, ২০২৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রায় পাঁচ ছ'দিন পর আজ হঠাৎ ব্লগে ঢুকতেই হঠাৎ একটা পোষ্টে চোখ গেলো। ...

ব্লগার 'জটিল ভাই' আসুন কাব্যের পথে - শিরোণামে একটি ছড়া-কবিতা লিখেছেন- যার প্রথম চার লাইনের অনুচ্ছেদটি এরকম - "আর্ট করতে হাত লাগে/গান করতে রাগ লাগে/নাচ করতে মুদ্রা লাগে/কবি হইতে কি লাগে ?".. এরপর কবিতাটির অপরাপর কয়েকটি অনুচ্ছেদেই ঘুরেফিরে সেই লাইনটি এসেছে - "কবি হইতে কি লাগে?

হঠাৎ করেই এই লাইনটা একটা ছন্দ ভাবনার মধ্যে ফেলে দিল ! সত্যিই তো ! কবি হইতে কি লাগে ? কবি হইতে কি কি লাগে !
এই লাইনটাকে কেন্দ্র করে কি একটি কবিতা লিখে ফেলবো ? ..... একজনের কবিতার উত্তরে আরেকটি কবিতা !
খুব মনে পড়ে গেল ২০০৬, ২০০৭, ২০০৮ .....২০১২, ২০১৩ সালের দিকে ব্লগের বসন্তকালের সেই বর্ণাঢ্য দিনগুলোর কথা। ... সেই সময়েও কিন্তু একজনের একটি পোষ্টের কোন একটি লাইন অবলম্বনে হয়তো লেখা হয়ে যেত আরেকজনের আরেকটি পূর্ণাঙ্গ পোস্ট ! ... ব্লগে ব্লগারদের মধ্যে পারস্পরিক ইন্টারেকশনটা খুব ভালোভাবেই হতো !

.... অনেকদিন পর ভাবলাম, আজও সেরকমই হয়ে যাক। "কবি হইতে কি লাগে" এই প্রশ্নের উত্তরে ... তৈরি হয়ে যাক, আরেকটি কবিতা ! ..... লিখতে গিয়ে মনে পড়লো, আগে লিখতাম পিসিতে- অভ্র কী-বোর্ডে 'ইউনিজয় কী-বোর্ড লেআউট' এর সাহায্যে! ..... আর এখন লিখছি অ্যান্ড্রয়েডে, জী-বোর্ড নামের কিবোর্ড এর ভয়েস টাইপিং অপশনের সাহায্যে ! ... সময় গড়িয়ে গেছে অনেক ! ... লেখালেখির প্রযুক্তিও কতোটাই না এগিয়ে গেছে !

যাইহোক, অবশেষে তৈরি হলো কবিতা।
কবিতার নাম .... আচ্ছা, সেই লাইনটাই থাক - "কবি হইতে কি লাগে ?"!


কবি হইতে কি লাগে ?
............

কবি হইতে, 'কষ্ট' লাগে
ছড়া-ছন্দের মাত্রা জ্ঞান
এক-আধটু, বুঝতে লাগে ।

কবি হইতে, 'পড়ুয়া' লাগে
দিন-রাত্রি, দেশ-বিদেশী
কাব্য পাঠে, ডুবতে লাগে।

কবি হইতে, 'আবেগ' লাগে
বুক-তোলপাড় ভাবনাগুলো
সু-উপমায়, গাঁথতে লাগে !

কবি হইতে 'স্বপ্ন' লাগে
ঘোর-বেঘোরে মদির চোখেই
প্রেম যমুনায়- ভাসতে লাগে !

কবি হইতে 'কাব্য' লাগে
সহজ কথা শোভণ ঢঙে
নিবিড় মায়ায়, বাঁধতে লাগে।

কবি হইতে 'মন'-টা লাগে
মান-অভিমাণ, প্রেমের ভেলায়
হঠাৎ ঢেউয়ে, ভাসতে লাগে !

কবি হইতে 'গান'-টা লাগে
সুরের ছোঁয়ায়, বাঁশির সুরে
হঠাৎ রাতে, কাঁদতে লাগে !

কবি হইতে 'ফুল'টা লাগে,
কষ্ট ভুলে, ফুলের তোড়ায়-
বুকের কাছে- টানতে লাগে।

কবি হইতে 'আকাশ' লাগে
সুনীল সাগর, আকাশ সমান
উদার বুকে, প্রেম-টা লাগে।

কবি হইতে 'বৃষ্টি' লাগে
বুকের মধ্যে, সারারাত্রির
কষ্ট ঝরার, লগ্ন লাগে।

....... .......



সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৩ সকাল ৮:১৪
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×