বাহ! ঘরে বসেই নাকি সান্সক্রিম বানানো যায়। আমি জানতাম না। একটা অনলাইন পেপারে দেখলাম। ব্লগেও শেয়ার করলাম।
শীতের মিঠে রোদ হোক কিংবা গরমের কড়া রোদ, সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন লোশন মাস্ট৷শুধু সূর্যরশ্মি নয়, রান্নার সময় আগুনের তাপ এমনকি যারা দীর্ঘক্ষন কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাঁদের ত্বকেও সানস্ক্রিন লোশন লাগানো প্রয়োজন৷
যা যা লাগবেঃ
– ২ টেবিল চামচ নারকেল তেল
– ১ টেবিল চামচ শিয়া বাটার
– আধা চা চামচ সিসেমি অয়েল (তিলের তেল)
– আধা চা চামচ অ্যালোভেরা জেল
-২ চা চামচ জিংক অক্সাইড পাউডার
জিংক অক্সাইড পাউডার ফার্মেসী এবং কেমিক্যালের দোকানে কিনতে পাওয়া যায়।
পদ্ধতিঃ
– প্রথমে একটি পাত্রে জল দিয়ে আগুনে বসান। এরপর একটি বাটিতে শিয়া বাটার, নারকেল তেল নিয়ে ফুটন্ত জলের ওপরে দিয়ে দিন। গরম জলে শিয়া বাটার গলে মিশে যাবে।
– তারপর এতে সিসেমি অয়েল এবং অ্যালোভেরা জেল দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। এরপর পুরো মিশ্রণটি ভালো করে নেড়ে সবকটি উপকরন মিশিয়ে নিন।
– জিংক অক্সাইড পাউডারই মূলত এসপিএফ এর মাত্রা নির্ধারণ করে। এই উপকরণটি সবচেয়ে পড়ে মেশাবেন।
– জিংক অক্সাইড খুব ভালো করে মিশে গেলে পুরো মিশ্রণটি একটি বোতলে রেখে দিন।
– এই সানস্ক্রিনটি ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। প্রায় ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন ঘরে তৈরি এই সানস্ক্রিন।
http://www.bengali.kolkata24x7.com/build-houses-spf-sunscreen-lotion.html

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






