বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম
রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ফ্রান্সিস বেকনের 'থ্রি স্টাডিজ অব লিউসিয়ান ফ্রড' চিত্রকর্মটি। বন্ধু ও সহকর্মী লিউসিয়ান ফ্রডকে নিয়ে আঁকা চিত্রকর্মটি মঙ্গলবার নিউইয়র্কে নিলামে তোলা হয়। খুব বেশি সময় লাগেনি এটির দাম উঠতে। ছয় মিনিটের মাথায় ১৪২ মিলিয়ন ডলারে চিত্রকর্মটি কিনে নেন এক ক্রেতা। তবে ক্রেতার অনুরোধে তার নামটি গোপন রেখেছে নিলাম কর্তৃপক্ষ। এটিই এখন বিশ্বের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া চিত্রকর্ম।
বিশ্বখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী বেকন ১৯৬৯ সালে তিনটি ফলকের উপরে এই চিত্রকর্মটি তৈরি করেন। প্রথমবারের মত নিলামে ওঠা ফ্রান্সিস বেকনের চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছিলো ৮৫ মিলিয়ন ডলার। নিউইয়র্কে ক্রিস্টির নিলাম ঘরে নিলাম শুরু হবার ছয় মিনিটের মাথায় চিত্রকর্মটি ১৪২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিক্রি হয়ে যায়। এটি গত বছর নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রিত এডভার্ড মাঞ্চের 'ইমোশনাল কিনশিপ' কে ছাড়িয়ে গেছে। ইমোশনাল কিনশিপ বিক্রি হয়েছিল ১১৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে।
প্রসঙ্গত, ফ্রান্সিস বেকন লন্ডনের রয়্যাল কলেজ অব আর্টে বসে ১৯৬৯ সালে তিনটি ফলকের উপরে এই চিত্রকর্মটি তৈরি করেন যা তার করা চিত্রকর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন