somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনানন্দ ও আর রিসেন্ট ইউটিউব

২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ আলোচনায় কবি ভূমেন্দ্র গুহ

।। ইত্তেফাক রিপোর্ট ।।

‘জীবনানন্দ দাশ একমাত্র দায়বদ্ধ ছিলেন তার কবিতার প্রতি। নিজের প্রতিভা, নিজের কবিতা ছাড়া আর কিছু তার কাছে গণ্য ছিল না, এমনকি মৃত্যুকেও তিনি গণ্য করেননি। সে অর্থে জীবনানন্দ দাশ একশ’ ভাগ স্বার্থপর ছিলেন।’ বলেছেন কবি জীবনানন্দ দাশের লেখার সংগ্রাহক, পাণ্ডুলিপি ও ডায়েরির সম্পাদনাকারী কবি ভূমেন্দ্র গুহ। গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সাহিত্যের মাসিক কাগজ ‘কালি ও কলম’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিখ্যাত এ হƒদরোগ চিকিৎসক ও গবেষক এভাবেই তার বক্তব্য শ্রোতাদের সামনে তুলে ধরেন।

দীর্ঘ ষাট বছর ধরে কবি জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে কবি ভূমেন্দ্র গুহ জীবনানন্দের ব্যক্তিজীবন, মৃত্য রহস্য, সৃষ্টিকর্ম নিয়ে তথ্য ও ব্যক্তিগত মূল্যায়ন উপস্থাপন করেন। বক্তব্য শেষে তিনি বিভিন্ন জনের প্রশ্নেরও জবাব দেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত।

কবি ভূমেন্দ্র গুহ বলেন, জীবনানন্দের মৃত্যু আত্মহত্যাই ছিল। তার মৃত্যু বাতিক ছিল। ধূসর পাণ্ডুলিপিসহ বিভিন্ন কবিতায় তার মৃত্যু চিন্তা বার বার প্রকাশ পেয়েছে। ‘বাইপোলার ডিজঅর্ডার’ রোগ তার মধ্যেও ছিল। এটি একটি মনস্তাত্ত্বিক প্রবণতা। এতে মানুষ একসময় সবচেয়ে হাসিখুশি প্রাণবন্ত থাকে, থাকে প্রচুর সৃষ্টিশীল। আবার অন্যসময় নিজেকে কিংবা অন্যকে খুনও করতে পারেন, আলাদা থাকেন, মিশতে পারেন না। জীবনানন্দের ক্ষেত্রে আমরা দেখি তিনি একসময় মাসে দুই/তিনটি উপন্যাস লিখতেন, ‘রূপসী বাংলা’ লিখতে তার সাত দিনও সময় লাগেনি। আবার দেশভাগের পর যখন তার চাকরি নেই, সংসার চলে না, নৈতিকতা-নীতিবোধে প্রচণ্ড বিশ¡াসী কবি যখন তা পেলেন না তখন হতাশ হয়ে পড়েন। তাতে তার মৃত্যুকে অপঘাতই বলতে পারেন।

তিনি বলেন, জীবনানন্দ দাশের একক কোনো ছবি ছিল না। এখন যে ছবিটি ছাপা হয় সেটি নেয়া হয়েছিল গ্রুপ ছবি থেকে, তার মৃত্যুর পর শ্রাদ্ধ করার প্রয়োজনে।

এই কবির স্থির কোন আয় ছিল না। লেখালেখি, ইন্স্যুরেন্সের দালালি, অর্ডার সাপ্লাই কোম্পানির মালিকের সহকারী হিসেবে কাজ করে সংসার চালাতেন। স্থির আয় ছিলো তার স্ত্রী লাবণ্য দাশের। এ জন্য তার দম্ভও ছিল। স্ত্রী কর্কশ স্বভাবের ছিলেন। তিনি সংসার চালান তা বুঝাতে চাইতেন। তিনি অপূর্ব সুন্দরী ছিলেন। আর সৌন্দর্যের প্রতি কবির প্রবল আগ্রহ ছিল। তা তিনি অবদমিত রাখতে পারেননি। অসম সম্পর্ক সব সময় সুখকর হয় না। এক্ষেত্রেও তাই হয়েছিল।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

http://www.youtube.com/watch?v=dBKFhpBw-B4

http://www.youtube.com/watch?v=xZnSzgNM_Y0

http://www.youtube.com/watch?v=gpDYVmfFzhU

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×