গত ৯ জুন আমি একটি প্রতিষ্ঠানে আরবী সাহিত্যে লেকচারার হিসেবে যোগদান করলাম...
পাশ করার ৬ বছর পর কপালের শিকা ছিড়ল।
এখন আমি ব্যানবেইজের কাগজ পত্তর যোগারে ব্যস্ত দিন কাটাইতাছি।
চেষ্টা চলতাছে জুলাই যদি সরকার কোন এমপিও দেয় সেইটা ধরার।
কেন যে এত এত কাগজ লাগে। সরকার এইটারে ডিজিটাল বানায়না কেন?
ভার্চুয়াল মন্ডা মিঠাই দিয়া হুদাই আপনাদের জিহ্বারে কষ্ট দিমুনা। মানি পেমেন্ট অর্ডার পাইলে অফলাইন মিষ্টি পার্টি দিমুনে। [কানে কানে কই আমার গ্রামের বাড়ীর নেট স্পীড ছবি আপলোডানোর জইন্য খুবই আরামদায়ক। ঘুম আসিয়া যায়।]
সবার কাছে দোয়া চাই।
বিশেষ কৃতজ্ঞতা... ব্লগার হুপফুলফরইভার, জামিনদার এবং শিপু ভাই।
এছাড়াও আমি কৃতজ্ঞ আমার ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুল আলম ও পাশের ইউপির সাবেক চেয়ারম্যান, আমার স্যার জনাব বদরুল ইসলাম কাছে। তাদের সমর্থন ছাড়া প্রতিষ্ঠান সভাপতি আমাকে পরীক্ষায় ফাস্ট হলেও নিতেন কিনা ভয় ছিল!
বন্ধু আশিক শহীদের কথা...! ভাষায় প্রকাশ করা যাবেনা!!! বন্ধু তোমার কথা মনে থাকবে ...
সুহৃদ ব্লগার বন্ধুদের কাছে দুয়া চাই সামনের দিনগুলোর জন্য...
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




