এক সময় আমি ব্লগ বলতে অনেক কিছু বুঝতাম, ওমা ইন্টারনেটে প্রকাশ হচ্ছে ! সারা বিশ্বের মানুষ পড়তে পারবে, বিশ্বের যে কোন মানুষ যে কোন জায়জা থেকে, এমনকি পৃথিবীর বাইরে থেকেও। কাগজে ছাপলে ক'জন পড়ে? বড় বড় কাগজও আর ক'কপি ছাপে? কিন্তু এর যে কোন সীমা নেই, সারা বিশ্বের কাছে পৌঁছে যেতে পারে নিমেষেই। প্রথম যখন ইন্টারনেটে প্রকাশ হয় আমার লেখা, সত্যিই খুব আনন্দ হয়েছিল সেদিন - সে অনেক দিনের কথা। আমার আনন্দ ছিল কাগজ থেকে মুক্ত হওয়ার, নতুনদের অনেকেই হয়তো অবাক হচ্ছেন। আমিও ঠিক তেমনই অবাক হই যখন ছোট ছোট কাগজ গোষ্ঠি তাদের কাগজে লেখা ছাপার প্রলোভন দেখিয়ে, নিজেদের ব্লগে তরুনদের লিখতে আগ্রহ জাগায়, এমনকি ফেসবুকেও । কিন্তু এক সময় ইন্টারনেটে প্রকাশটাই ছিল খুব আনন্দের । হ্যাঁ, তবে সময়কালটা নিশ্চয় দীর্ঘদিন নয় । হঠাৎ করে ইন্টারনেট সম্বন্ধে ধারনা পাল্টে যাবার কারণ কি? কারণ খুবই স্পষ্ট, ইন্টারনেটে প্রকাশটা খুবই সহজ । যতটুকু জ্ঞান অর্জন করে লেখায় আসতে হত, ব্লগে তার এক আনাও প্রয়োজন হয়না । একটা কিছু লেখা থাকলেই আপনি তা প্রকাশ করতে পারেন, এমনকি আপনার লেখা যদি পৃথিবীর কোন ভাষায়ই একটুকুও অর্থ প্রকাশ না করে; তবুও সে প্রকাশ হতেই পারে । এখানেই ব্লগের দূর্বলতা । ব্লগে নামজাদা লেখকও পাঠক পাননা, আবার যে ভাল করে লিখতে পারেনা সেও পাঠক পায় । এর কারণ কি? নিশ্চয় যন্ত্রের অমানবিকতা নয়, অমানবিকতা আমাদেরই । সে প্রত্যেক ব্লগারই বুঝেন । আমার মনে হয় প্রত্যেক ব্লগারই যদি একটু সতর্কতা অবলম্বন করেন এবং ব্লগকে নিছক খেলা ঘর না ভাবেন, তবে এ ধারণার পরিবর্তন হতেই পারে এবং হওয়া খুব প্রয়োজন বলেও মনে করি, কারণ আগামি দিনের পত্র-পত্রিকা বোধ হয় শুধু ব্লগই হবে ।
ব্লগ : অতীত-বর্তমান-ভবিষ্যৎ
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।