somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখের এই বেলায়

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস। স¤্রাট আকবরের নির্দেশে জ্যোতির্বিজ্ঞানী আমীর ফতেহউল্লাহ সিরাজী বাংলা সনের প্রবর্তন করেন। বৈশাখ বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। বাংলা ভাষাভাষী নারী-পুরুষের আবেগের কেন্দ্রবিন্দু। আমাদের আবহমান সবুজ বাংলার সুন্দর প্রকৃতির বাতাসের সাথে সে মিশে আছে। সে মিশে আছে রাখালের বাঁশির সাথে। শিশুর হাসির সাথে। মাঝির গানের সুরের সাথে। নদীর ঢেউয়ের সাথে। কৃষি প্রধান এ দেশে ফসলভরা মাঠের সাথে। মায়ের শাড়ির আঁচলে সাথে। বোনের আদরের সাথে। প্রিয়তমা অভিমানি মুখটির সাথে।
বৈশাখ এলে মানুষ নতুনভাবে জেগে উঠে। সে পুরাতনকে, ব্যর্থতাকে, অপূর্ণতাকে, হতাশাকে, কূপমন্ডুকতাকে ছাড়িয়ে নতুনের দিকে অগ্রসর হয়। প্রকৃতি সাজে নতুন সাজে। গাছে গাছে কচি পত্রপল্লব। পাখির গান আমাদের চারদিক মুখর হয়ে উঠে। হৃদয় ছুঁয়ে যায়। বৈশাখ আমাদেরকে নতুনভাবে কাজ করতে, ভাবতে শেখায়। আগামীর জন্য প্রস্তুত করতে অনুপ্রেরণা জোগায়। তাই বৈশাখ এলে আমরা নতুনভাবে শিহরিত, পুলকিত, স্পন্দিত, আমোদিত হই। গভীর রাতে বৈশাখের ঝড়ো বাতাসে ঘরের কোণে নারিকেল গাছ এপাড় ওপাড় করার মধ্যদিয়ে আমাদের মনকেও নাড়া দিয়ে যায়। আকাশের তর্জন গর্জন আমাদের ভেতর এক ভিন্ন সুর জাগিয়ে তোলে। বৈশাখ আমাদেরকে সকল কুলুষতাকে, সাম্প্রদায়িকাকে, গোঁড়ামিকে অতিক্রম করতে শিক্ষা দেয়। বৈশাখ এলে আমাদেরকে স্বরণ করতে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস, জীবনানন্দদাশ’কে। কাজী নজরুল ইসলাম যখন বলেন-‘তোরা সব জয়োধ্বনি কর তোরা সব জয়োধ্বনি কর, ঐ নূতনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়।’ অথবা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন খুব আদর করে গেয়ে উঠেন-‘এসো সে বৈশাখ এসে এসো।’ তখন আমরাও বসে থাকতে পারিনা। এভাবে বৈশাখ বাংলা সাহিত্যের কবিতা-গানে-উপন্যাসে-গল্পে-প্রবন্ধে বারবার উঠে এসেছে। বৈশাখ এলে নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীরা দলবেঁধে রাস্তায় বের হয়ে আসে। মায়ের কোলে চড়ে আসে ছোট্ট শিশু। মানুষ দলবেঁধে হাজির হয় রমনার বটমূলে। আসে প্রেমিক যূগল। যেন বৈশাখের এই দিনে তাদেরকে কেউ ঠেলে ঠেলে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে এসেছে। অনেকে আবার দীর্ঘদিন পর্যন্ত মোবাইলের-এসএমএস এর মাধ্যমে প্রেম চালিয়ে যাবার পর প্রথম দেখা করার জন্য এই বৈশাখকেই বেছে নেয়। প্রথম দেখা! প্রথম চোখে চোখ রাখা! প্রথম হাতধরা! পাশে বসা! যা সম্পূর্ণ আলাদা শিহরণ নিয়ে হাজির হয় তাদের জীবনে। পহেলা বৈশাখকে উপলক্ষ করে দেশের প্রত্যন্ত এলাকায় মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। সে মেলায় পুতুল নাচ, ষাড়ের লড়াই, মোরগ লড়াই দেখানো হয়। যদিও তা বর্তমানে বৈশাখের এই উৎসবের ভেতর নানা অপসংস্কৃতি ঢুকে পড়েছে। আকাশ সংস্কৃতির আগ্রাসন আমাদের সরল সংস্কৃতিকে নোংরা করে দিচ্ছে। তবুও বৈশাখের যে একটা আলাদা আবেদন আছে তো আমার অস্বীকর করতে পারিনা।
একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনের পূর্ব শর্ত সে দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিলিশীলতা। গণতন্ত্রের উর্বব রাজনৈতিক মঞ্চ। কিন্তু বর্তমানে আমাদের দেশে সে রকম রাজনৈতিক পরিস্থিতি নেই। একথা নির্দিধায় বলতে হয় যে, বর্তমানে দেশে গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্রের নগ্ন ফ্যাসিবাদ। যা হিটলার, মুসোলীনিদের সাথেই কেবল তুলনীয় হতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। অন্ধকার গহ্বরে সে হাবুডুবু খাচ্ছে। তাই এই অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে পরিশুদ্ধ করার জন্য। ধনী-গরীবের আকাশসম ব্যবধান দূর করার জন্য। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। খেটে খাওয়া কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য। দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য প্রয়োজন একটি ভয়ংকর ‘কাল বৈশাখী’। যে সবকিছু ভেঙ্গে চুরে নতুন করে গড়বে। তাই বৈশাখ শুধুমাত্র ধ্বংসের বার্তাই বহন করেনা সে নতুন করে গড়তেও জানে। তাই তো বৈশাখ আমাদের মনে-মননে-দেহে অনুরনিত করে প্রতিক্ষণে। বৈশাখ আমাদের হৃদয়ের, আমাদের প্রাণের, আমাদের ভালবাসার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×