বৃষ্টিকে আমার এত ভাল লাগে কেন? সেটা আজো অজানা এক রহস্য।
ঝুমঝুমিয়ে বৃষ্টির শব্দে আমার শরীর কেঁপে কেঁপে উঠে।
ব্যঙ ডাকে, কুকুর ডাকে, জ্বোনাক জ্বলে, শিয়াল ডাকে
-এখন অনেক রাত।
আমার ভাবনার কপাটগুলো এক এক করে খুলে যায়।
এক সময় বৃষ্টি থেমে যায়
কিন্তু ব্যঙ ডাকা, কুকুর ডাকা থামে না; থেমে যায় শিয়ালের ডাক।
আমার বুকের ভেতরকার মানুষটি মোচড় দিয়ে উঠে বারবার
কি যেন হয়েছে তার কি যেন চায় সে
এভাবে বৃষ্টি আমার কাছে এক অজানা আবেদন সৃষ্টি করে
এই জন্যই বুঝি বৃষ্টিকে আমার এত ভাল লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



