আমার জীবনটা ছোট হতে হতে তোমার আকাশে গিয়ে মিশেছে
সাগর মহাসাগর পেরিয়ে তোমার দ্বীপে এসে নোঙর ফেলেছে
ঝরে পড়া বকুল ফুল দিয়ে কেউ কি আমার জন্য মালা গেঁথেছে
কোকিল ডাকা উদাসী দুপুরে কেউ কি আমার কথা ভেবেছে
অনেকদিনের পুরণো দালানের মত রঙছটা হয়ে গেছে এ জীবনের ক্ষত
আমার স্বপ্নগুলো সব এক এক করে ঝরে গেছে শিউলি ফুলের মত
এখন তুমিই আমার একমাত্র সুরের গায়িকা
এখন তুমিই আমার একমাত্র গল্পের নায়িকা
উত্তাল সমুদ্রযাত্রার একমাত্র সঙ্গী তুমি
তোমার রাঙা মুখে আঁকি একটা চুমি
তুমি আমার স্বপ্নের কন্যা ধ্যানের ছবি
তুমি আমার ভালবাসা আমি তোমার কবি
এখন তোমার ফুলের বাগানে আমার অবাধ বসবাস
তোমার স্বপ্নিল আকাশে এখন আমার সুখের চাষাবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



