somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী ওলামালীগ কী বসে বসে আঙ্গুল চুষছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জামাতি মোল্লাদের ধর্মযুদ্ধ চলছে! আজ সারা দেশে তারা মসজিদ দখল করে তাণ্ডব চালিয়েছে। এ ধর্মযুদ্ধের বিপক্ষে সরকারের আওয়ামী লীগ ও মহাজোটের অবস্থান পরিস্কার। কারণ এটা যুদ্ধাপরাধীদের বাঁচানোর অপচেষ্টা।
যুদ্ধাপরাধের ফাঁসি দাবি করার কারণে ইসলামের যদি ক্ষতি হয় সেটা আওয়ামী লীগ বা অন্য মুসলিমদেরও আহত বোধ করার কথা। কিন্তু এখন আহত বোধ করছে জামাতি মোল্লারা। এজন্য তারা সংঘবদ্ধ হয়েছে অন্য ইসলামি দলগুলোকে নিয়ে। সরকার বলছে ধর্মভিত্তিক দল নয় জামাত ইসলামির রাজনীতি আইন করে বন্ধ করার কথা। এজন্য ইসিকেও অনুরোধ করা হয়েছে।
এ প্রক্রিয়ায় না হলেও অন্য পদ্ধতিতে এ দলটির রাজনীতি নিষিদ্ধ করা হবে আশা করছি শিগগিরই। কারণ যুদ্ধাপরাধে নেতৃত্ব দেয়ার জন্য জামাতের রাজনীতি বন্ধ করার জন্য ট্রাইব্যুনাল রায় ঘোষণা করতে পারে। এরকম দাবি ও ভাবনার প্রেক্ষিতে জামাতকে যুদ্ধপারাধের দায়ে বিচারের মুখোমুখি করার কথাও আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য হিটলারের নাজি পার্টির রাজনীতিও বন্ধ করা হয়েছিল বলে বিশেষজ্ঞরা বলেছেন। জামাতের রাজনীতি বন্ধ করার জন্য এটাই সবচেয়ে যৌক্তিক পন্থা।
তবে ইসলাম রক্ষার নামে দেশে যখন জামাতের তাণ্ডব চলছে তখন আওয়ামী লীগের ওলামা লীগ বসে বসে যেন আঙ্গুল চুষছে। দেশের জাতীয় মসজিদটি জামাতিরা দখলে রেখে তাণ্ডব চালাচ্ছে। যাতে কোন ছল ছুতায় আবার সরকারের বিরুদ্ধে ইসলাম বিরোধী প্রপাগাণ্ডাটা জোরদার করা যায়। জামাত যখন এভাবে নেমেছে মাঠে তখন আওয়ামী লীগ কেন তার ওলামা লীগকে ঘরে বসিয়ে রেখেছে সাজগোছ করে। তারা অন্তত জাতীয় মসজিদে নামাজ আদায় করতে যেতে পারেন। যেমন জামাতের মোল্লারা গিয়েছে আজ জুমার নামাজ আদায়ের নাম করে। ওলামা লীগের লোকজন ওখানে গেলে পরিস্থিতি অবলোকন করতে পারতেন। জামাতিদের সবকিছু স্বচক্ষে দেখতে পারতেন। এমনকি জামাত যখন একান্তই ধর্মযুদ্ধ করছে সেটা ওলামা লীগের মোল্লাদের সঙ্গেই হত। বিষয়টি যৌক্তিক ভাবেও মোকাবেলা করা যায়।
আর জামাতের তাণ্ডবের শিকার হলের বলতে মহাজোটের শরিকরা বলতে পারতেন ধর্মপ্রাণ মুসল্লিদের উপর জামাতিরা হামলা করছে। কারণ রাজনীতিটা সেভাবেই হচ্ছে বা জামাত ইসলামি তাই করে আসছে। তাহলে সরকার কেন সেই পথে যাচ্ছে না। আজ যখন পুলিশ জামাত ইসলামের কাছে একা একা মার খাচ্ছে তাদের সঙ্গে কাউকে দেখা যায়নি। গণ জাগরণ মঞ্চের কারণে যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েই থাকে সেখানে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ মার খাবে তা তো হয়না। ইতিমধ্যে গণ জাগরণ মঞ্চে দায়িত্ব পালন করা একজন পুলিশও গুপ্ত হত্যার শিকার হয়েছেন।
অথচ জামাতি মোল্লাদের ভয়ে সরকার ওলামা লীগের কথাবার্তা ভালই শুনে। তাদের জন্য মালপানিও ঢালে। প্রয়োজনে যদি আওয়ামী মোল্লারা মাঠে না থাকে তাহলে তাদের জন্য মালপানি ঢেলে লাভ কি। শুধু টিভিতে বসে বসে ছবক চাবকানোর দরকার কি? মাঠে গিয়ে ফয়সালা করার বিষয়টিও আছে। এটা যুক্তির দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ।
আর যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাতের রাজনীতি বন্ধের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে সেটা কোন নাস্তিকতার বাহানা দিয়ে বন্ধ করা যাবেনা। মনে হয় আমরা সেই সব দিন অতিক্রম করে এসেছি। কারণ কে বা কারা নাস্তিক সেটা যুদ্ধাপরাধের বিচার প্রার্থিদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আর যারা যুদ্ধাপরাধ করেছে আজকে যাদের বিচার চলছে সেই দিন তারাই ধর্মের সর্বোত মহিমা কীর্তন করে বাঙালি হত্যার উৎসবে মেতে উঠেছিল। ধর্মের নামে নিরপরাধ মানুষ হত্যা ও নারী ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করা কি আস্তিকদের জন্য জায়েজ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×