রাজপথে মিছিল দেখেই,
আশাবাদি হওয়া বোকামি !
রাজপথ হয় দুমুখো সাপ,
নয়- মূর্খ মা !
তার বুকে ন্যায়ের সৈনিকের
যেমন মহরা চলে-
তেমনি দুর্বৃত্তায়ন চলে পিশাচদের !
তার বুকের উষ্ণতায় ওম পায় যেমন,
সত্য, সাম্য, মানবতা, মুক্তচিন্তা,
তেমনি ফুলে ফেঁপে বেড়ে উঠে,
মিথ্যাচার, ভণ্ডামি, কূপমণ্ডূকতা !
রাজপথে মিছিল দেখেই-
আশাবাদি হয়ো না !
রাজপথ হয় রক্তের সাগর,
নয় রক্তপায়ি রাক্ষস !
রক্তে কি শুধু রক্ত যায় ?
রক্তে ঝড়ে পাতার মত,
স্বপ্নময় জীবন কত !
মায়ের চোখে অশ্রু ঝড়ে,
বধুর নাকফুল খসে পরে,
কেড়ে নেয় বাবার মত-
বিশ্বস্ত ছায়া !
রক্তে কি শুধুই রক্ত ঝড়ে ?
রাজপথে মিছিল দেখেই-
স্বপ্নে বুক বেধনা !
শ্লোগানের ভাষা ও উদ্দেশ্যটা,
বুঝে নিও !
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




