আজ কেন এতো মন খারাপের রঙে আমার,
নীল আকাশটা বীভৎস হল,
কোন ছোবলের বিষের বিষে কণ্ঠ আমার,
গরল জ্বালায় চিৎকার দিল !
আজ কেন এতো দুঃখ ভরা স্মৃতির পাতা উল্টে আসে,
বিষাদ মাখা সেই দিনগুলি,
কেনই বা মোর পায়ের শিকল হতে চায় আজ,
ফেলে আসা সেই পথের ধুলি !
আজকে আবার কোন আক্রোশে বুক ফেটে যায়,
ক্ষিপ্ত চোখে অগ্নি ঝরে,
জল কেন গো চক্ষু ছেড়ে ওম পেতে চায়,
বুকের ভেতর সোহাগ নীড়ে !
নিত্য দিনের সুখ গুলো আজ চিত্তে কেন,
দেয় না মধুর হর্ষ,
আজকে কেন হাতরে খোঁজে পাগল এমন,
সেই সে চেনা স্পর্শ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






