somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন সবাইকে মহসিন আলীর ভাগ্য বরন করতে হবেই

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত মানুষ নিয়ে কিছু লেখা আসলে সব সময় সুন্দর নাও হতে পারে। তাই আমি সাধারনত মৃতদের নিয়ে লেখা থেকে বিরত থাকি। তারপরও কিছু কিছু মৃত্যু আমাদেরকে ভাবায়, আমাদেরকে শেখায়, আমাদেরকে চক্ষুষমান করে তুলে।

আজ বর্তমান সরকারের সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন) বহু বিতর্কিত এই মানুষটি সর্ব প্রথম বিতর্কিত হয়েছিলেন গত ৫ জানুয়ারীর অনৈতিক নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভার একজন সদস্য হিসেবে শপথ গ্রহনের পর। তিনি সেদিন বলেছিলেন " হু ইজ বিএনপি, বিএনপি উইল বি ডিমলিশড" , বিরোধী দল দমনের প্রতি ইংগিত করে বলেছিলেন "‘শ্যুট অ্যাট সাইট (দেখামাত্র গুলি)’ এছাড়াও আরো নানা রকম বিতর্কের জন্ম দিয়েছিলেন যেখানে সেখানে আদব কায়দা বিহীন হয়ে বিড়ি খেয়ে এবং হাস্যকর নাচ-গান করে।

যে মানুষটি গতকালও ছিলেন প্রবল ক্ষমতাশালী, শক্তিধর ও বলশালী। প্রশাসন যার কথায় উঠত বসতো, যখন যাকে খুশী ইচ্ছামতো অপমান, গালাগালী, পুলিশ দিয়ে হেনস্থা, গ্রেফতার, নির্যাতন করাতেন সেই মানুষটি আজ হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। এটা এমন এক বিদায় যে বিদায়ের মাধ্যমে হিসেব কষা যায় কি করেছেন এতো দিন। দ্বিতীয় সুযোগ মিলেনা নিজেকে শোধরানোর, কিংবা ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাওয়ার।

হায় মহসিন আলী। আপনি বলেছিলেন বিএনপি উইল বি ডেমলিশড, আপনি বলেছিলেন হরতালকারীদের দেখা মাত্র গুলি করে মেরে ফেলতে, কিন্তু আপনার জিবদ্দশায় বিএনপি ডিলমিশ হয়ে যায়নি। আপনার মৃত্যর পরও মানুষ অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে এবং একদিন বিজয়ী হবেই। আজ যেমন করে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্যায্য ভ্যাট বিরোধী আন্দোলন করে বিজয়ী হয়ে অনৈতিক সরকারের গালে চপেটাঘাত করে বাড়ি ফিরছে। এমন করেই একদিন সব সংগ্রামীরা বিজয়ী হবে।

তাই জীবিত সকল রাজনীতিক ও প্রভাবশালীদের প্রতি অনুরোধ, জিবন একটাই, এই জিবনের ইতি আছে। একদিন আমরা সবাই মহসিন আলীর মতো এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যাবো। সেদিন মানুষ হিসেব কষবে আমি কি করেছি। বিচারের সেই দাঁড়িপাল্লায় সিদ্ধান্ত হবে আমি ভালো ছিলাম, না খারাপ ছিলাম। ক্ষুদ্র এই জিবনে মানুষের অধিকার হরন করে, মানুষকে নির্যাতন করে, মানুষের সাথে অন্যায়-অবিচার করে কি লাভ বলুন? একদিন আমাদের সবাইকে মহসিন আলীর ভাগ্য বরন করতে হবেই।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×