somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার অঘটন !!!!!!!! আবার.....সাবধান ঢাকাবাসী ..।!!!!!!!!!!!

০৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর শান্তিনগরে ২৪ তলা কনকর্ড গ্র্যান্ড হেলে পড়েছে। কনকর্ড বিল্ডার্সের নির্মাণাধীন ওই ভবনে ফাটল ধরার কারণে ভবনটি ২/৩ ইঞ্চি হেলে পড়েছে। কনকর্ড গ্র্যান্ড নামের ওই আবাসিক ভবনের চারদিকের পিলারগুলোতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ভবনের ২য়, ৩য় ও ৪র্থ ও ১৪ তলায় ফাটল ধরেছে। দুর্ঘটনা এড়াতে ভবনের লোকজন সরিয়ে নেয়া হয়েছে। ১৬৯/ ১ এর কনকর্ড গ্র্যান্ডের বাসিন্দারা জানান, ১৪ তলার এক বাসিন্দা ওই তলায় প্রথম ফাটল দেখতে পায়। পরে ঘটনাটি জানাজানি হলে সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ভবনের বাসিন্দারা হুড়মুড় করে ভবনটির থেকে বেরিয়ে আসেন। যারা খবর পাননি পুলিশ তাদের পরে সরিয়ে নেয়।

স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন, রাউজকের অথরাইজড অফিসার খালেকুজ্জামান ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ব্যাপারে রাজউকের অর্থরাইজড অফিসার খালেকুজ্জামান শীর্ষ নিউজ ডটকমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটির নির্মাণ কাজে ত্রুটি আছে কিনা তা তদন্ত করা হবে। তবে কনকর্ড গ্র্যান্ডের প্রকৌশলী মাহবুব হাসানের দাবি, ভবনটি হেলে পড়েনি। ফাটলটি ছোট্ট। সেটি বোঝা যাচ্ছে না। এটি ঝুকিঁপূর্ণ নয়। বিষয়টি প্রকৌশলীরা তদন্ত করছেন।

ফ্ল্যাট মালিক সমিতিরি সভাপতি (কর্মাশিয়াল এরিয়া) এডভোকেট মাহবুবুর রহমান বলেন, ৬ মাস আগ থেকে এ ফাটল দেখা দিয়েছে। কনকর্ড কর্তৃপক্ষকে বারবার বলা হলেও এর ব্যবস্থা নেয়নি। ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই বলে তিনি জানান।

ভবনটির ফাটল চিহ্নিত ও সেটি হেলে পড়ার পর মালিবাগ মোড় থেকে রাজারবাগ মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মাইকিং করে আশপাশের এলাকার লোকজনকে সরে যেতে বলা হচ্ছে।

গত বৃহস্পতিবার বেগুনবাড়ির ঝিলপাড়ে একটি ৬তলা ভবন হেলে পড়ে। একই এলাকায় সোমবার ৫ তলা ভবন ধসে পড়ে ২৫ জন নিহত হয়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×