
জেনেছি বসুন্ধরা হলেন বীরভোগ্যা ।
নীথর ধরণীকে যে কর্ষণ করে ,
বীজ রোপণ কোরে , প্রাণসঞ্চার করে ,
সে শুধু কৃষক । শস্যসংহিতার রচয়িতা নয় ।
এ সত্য । চিরন্তন সত্য ।
অশ্বক্ষুরে দলিত হয় শস্যসংহিতা ।
তাও মোহময়ী ধরীত্রি আত্মসর্ম্পন করে
সেই অশ্বারোহীর কাছে । বীরের কাছে ।
আর সেই কৌশিকীর রূপকার তখন
মন্দির নির্মান করে । বীরপূজো করবে বলে ।
ঘরভাঙা পাখীরা দেবস্তুতি গায় । বিষাদের সুরে ।
কৃষক শূন্য অঞ্জলী অর্পন করে ।
শস্যভরা অঞ্জলীর স্মৃতি হাহাকার করে ।
হায় ! বসুন্ধরা হলেন বীরভোগ্যা !
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



