
কবি শাহরিয়ার কবীর-এর কবিতার অনুভবে লেখা Click This Link
আমি, তো তোমার শব্দহীন বাঁশির সুর শুনতে পাই
আমার নিশ্চুপ কথাকলির আর্তনাদ
তুমি কেনো পাওনা শুনতে?
কেনো নীরবতার প্রাচীরকে তছনছ করতে পারো না?
তবে তো দেখতে পেতে নিঝুম-জোনাকির আলো!
বুঝতে পারতে সে আলোর ভাষা!
হরিণ যদি শরবিদ্ধ হয়
তবে চঞ্চলা হরিণীও নিথর হয়ে যায়!
এর নাম সম্পর্ক! প্রেম!
তুমিই তো প্রেমকে অমরত্ব দিয়েছিলে
তবে শেষের ঠিকানা কেনো খোঁজো?
সম্পর্ক তো চিরন্তন
বন্ধুত্বে বা বৈরিতায়
মিলনে বা বিচ্ছেদে
সম্পর্ক রয়ে যায়!
চিরকালের অবুঝ তুমি
তাই, আজ তোমার শর্তে তোমাকে জেতাই
কারণ জেতার স্বাদ বুঝতে গেলে
হারাতে সেই আমাকেই হবে!
যতক্ষণ থাকবো আমি
ততক্ষণই থাকবে তুমি!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


