
এক দলা কালো কালি যেন
মেখে দিয়েছে আমার জানালায়।
ঘোর কালো অমাবস্যা আস্টেপিস্টে
জড়িয়ে আছে আমায়।
সেই কত যুগ ধরে চেয়ে আছি
পূর্ণ পূর্ণিমার প্রতীক্ষায়।
চাঁদ তার নিয়ম মাফিক প্রদিক্ষন
শেষ করে উঁকি দেবে আমার জানালায়।
ধবল আলোয় ভাসিয়ে দেবে
আমার উঠোন, জানাল, ঘরের মেঝে।
আলোর বাসর হবে বিছানা জুড়ে।
আনন্দ কেলীতে মেতে উঠবে,
বিস্ফোরিত হয়ে ছরিয়ে,
যাবে সারা ঘরময়।
তীব্র প্রশান্তিময় আলো আমাকে জড়িয়ে,
ধরে আট্টহাসিতে ফেটে পরবে,
অন্দ্রে অন্দ্রে ছরিয়ে যাবে আলোক বার্তা।
ইথারে ইথারে স্পন্দিত হবে আলোক ধারা।
আমার প্রতীক্ষিত চোখ,
দীর্ঘ প্রতীক্ষিত চোখ,
চেয়ে রয় অবিরাম,
এক ফোটা আলোর তৃষ্ণায়।
হাহাকার করে ফেরে আকাশ গঙ্গায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

