একা বড্ড একা ।
চার দেয়ালের অস্পষ্ট ছায়া ছারা কিছুই নেই,
নিত্য ব্যবহার্য আসবাব গুল
নিস্তব্দতার চাপে নেতিয়ে আছে
মোটা ধুলর আস্তরে।
একটাই জানালা যা প্রতিদিন
অভ্যাস বসত খুলে দেই
প্রভাতের নৈমিত্তিক আগমনে।
এক রাশ হাওয়া এসে ভরিয়ে দেয় ঘর
খানিক সঙ্গও দেয় অবহেলায়,
আবার তা ফিরে যায় নতুন সঙ্গির খোঁজে।
তোমাকে ভাবার জন্য সৃতির মনিটরে
খুজি তোমার মুখ, তোমার হাসি, কান্না, ভালোবাসা
খুজে পাইনা, কোথায় যে কোন হিডেন ফাইলে লুকিয়ে আছে?
কোটি কোটি সৃতির মাঝে তোমাকে খুজে পাওায়া বড্ড দুরহ আজ।
একা হতে হতে এখন একাকীত্বকেই বড্ড আপন লাগে,
ওর সঙ্গেই আমার নিত্য খুনসুটি, ওর সঙ্গেই প্রেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

