এখানে এখন বর্ষাকাল।
তবু বৃষ্টির নাম-গন্ধ ছিলো না।
গতকাল থেকে হালকা-পাতলা বৃষ্টি থেকে থেকে হচ্ছে। কিন্তু খুব-ই হাস্যকর টাইপ-এর বৃষ্টি।
ছোটবেলায় টিপটিপ, ঝিরঝির, গুঁড়িগুঁড়ি, ঝমঝম, কত্তোরকম বৃষ্টির নাম শিখেছি। এই বৃষ্টিটা কোন নির্দিষ্ট নামের আওতাতেই আসে না। গুঁড়িগুঁড়ির ছোট ভাই ।
মামনিকে বললে আজ খিচুরি হত। একদম ভুনা না, একটু হাতে লেগে থাকার মত ভেজা ভেজা, ডিমভাজির সাথে একদম পারফেক্ট জুটি!
মামনি কাছে নেই, তাতে কি, দেশের বর্ষার মত সুন্দর বৃষ্টি না, তাতেই বা কি, আমি আজ খিচুরি ঠিক-ই রেঁধে ফেলতে পারব।
খিচুরি খাবার পর মামনি কে ফোন দিয়ে বলব, "আজ আমি খিচুরি রেঁধেছি, খুব স্বাদ হয়েছে, তাও, আমি ফিরলে একদিন খিচুরি রেঁধে খাওয়াবে, তোমার মত তো হয় নি!!"
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৭ সকাল ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


