অনেক অনেক পড়াশোনা বাকি।
ছাত্র মানুষ, পরীক্ষা চলছে, পড়াশোনা না করে কই যাব!
কিন্তু কত্তোদিন মনে হয় যেন ছুটি কাটাই না!
আসলেও কেমন যেন বিরক্ত ভাব চলে এসেছে...ছুটি হওয়ার পর পর-ই দেশে যেতে পারছি না, ভাবতেই কেমন ছুটির মজা নষ্ট!
যখন কিছু করতে ইচ্ছে করে না আমার, আমি তখন ভাবতে ভালবাসি। কত্তো রকম ফ্যান্টাসি আমার!
এখন থেকে অনেক অনেক বছর পরের আমাকে কল্পনা করি, ভালভাবে, মন্দভাবে, সুখিভাবে, দুখিভাবে। নানান ভাবে!
কিন্তু একটা ব্যাপার সবসময় কমন থাকে...আমি সবসময় আমাকে আমার প্রিয়জনদের সাথে দেখি...!
এজন্য দুঃখি কল্পনাগুলো-ও ভালো লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


