যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত মেজর জিয়া উদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বিচারের আগেই জিয়াউর রহমান উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সামনে রায় অনুমোদন করিয়ে নিয়েছিলেন। সেখানে মেজর মঞ্জুরসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা তাহেরের মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতা করেন।
"এতে জিয়া বলেছিলেন, 'তাহেরের ব্যাপারে তিনি মৃত্যুদণ্ড ব্যতিত অন্যকিছু শুনতে চান না।'"
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন অবসরপ্রাপ্ত মেজর জিয়া উদ্দিন।
"এর মাধ্যমে জিয়াউর রহমান দুই শতাব্দীর প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন," বলেন তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


