আমি কোনো দিন কবিতা লিখি নাই ,
আমি কোনো রাত কবিতার সঙ্গে কাটাই নাই ,
আজ হঠাৎ লিখতে ইচ্ছা হল |
আমি কখনো আমার আমিকে খুঁজতে বের হই নাই ,
আমি কখনো আমার আমিকে খোঁজার ফুসরত পাই নাই ,
আজ মনে হল আমি বোধহয় ভুল করেছি |
আমি ভাবতাম ,কবিতা বুঝি শুধুই হৃদয় হতে হৃদয়ে রস ফেরি করে বেড়ায়,
আজ মনে হল,কবিতা হয়তো কবির কানে হারানো আমি'র ঠিকানাও বলে বেড়ায় |
সেই কোন সুদূরে আমাকে আমি একলা ফেলে এসছি ,
তারপর কত পথ ,কত গল্প !
আমি বেঁচে আছি ,হয়তো আরো কিছু সময় এভাবেই ,
একতাল মাংশপিন্ডের আধখানা আমি , আমাকে ছাড়াই !
হায় পূর্ণেন্দু !! তুমি আজ কোথায় ?!
গ্রহণ আমায় খন্ডিত করেছে ,বিচ্ছেদ হিয়ায় হিয়ায় !!
কবিতা, আমি আজ তোমার দ্বারস্থ ,
আমায় উদ্ধার কর |
------------" শুভ্র "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




