somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একখান টিপিকাল "ফেবু কিয় ইশপ টাইপ" হেফাজতি ছুটো গফ

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পেট ও মন যথাক্রমে উত্তম আহার ও অতিউত্তম আনন্দরঙ্গ দ্বারা পূর্তি করে আমরা ভবঘুরে দ্বয় যখন বাড়ির পথ ধরলাম , তখন কি আমরা জানতাম "pix আভি বাকি " ?! ঢাকার বাইরে বিয়ে মানেই কিছু বাড়তি মজা , সাথে ভ্রমন আনন্দ , তার উপর ফেনী এলাকাটা আবার আমার অদেখা ভুবন । তাই নিমন্ত্রণ পেয়ে বেশ খুশি মনেই আমি ও আমার চির ভ্রমন তৃষ্ণার্ত বন্ধু 'লম্বা ' সকল হরতাল শংকা মন থেকে ঝেটিয়ে বিদায় করে বিয়ের একদিন আগে ফেনী শহরে উপস্থিত হলাম । সময়টা আমাদের খারাপ কাটেনি , ফিরতি পথও ছিল চমকে ভরপুর ! ফেনী থেকে সন্ধ্যার বাসে উঠেছিলাম এই ভেবে যে রাত ১২ টার মধ্যে ঢাকা থাকব । কিন্তু বিধি বাম , বাস কুমিল্লা অবধি নির্বিঘ্নে আসার পর শুরু হলো বিঘ্ন -বিপত্তি । ব্যাপার তেমন কিছু না , চির চেনা ট্রাফিক জ্যাম সাথে বোনাস হিসেবে লাঠিসোটা ধারী কিছু মানুষের নৈশ বিচরণ । লাঠি ওয়ালারা হঠাত হঠাত মনের সুখে গাড়ি ভাঙ্গছিল , সেই সব বিশেষ গাড়ি যেগুলো 'রং লেনে' ছিল । আমাদের গাড়িটাও ওই বিশেষ দলে ছিল ।তাই , শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের আওতাধীন থেকেও পরিস্থিতির চাপ , তাপে রুপান্তরিত হয়ে হঠাত হঠাত আমার ঘাম ছোটাতে থাকলো । অবস্থা যখন এই , ঠিক তখনই বাসের পিছন দিকের সিট্ থেকে এক জননেতা উঠে আসলেন আমাদের জান মাল হেফাজত করার নিমিত্তে । হেফাজোতি ভাই প্রথমেই বয়স্ক ড্রাইভার চাচাকে হালকা খিস্তি সহযোগে রং লাইনে আসার জন্য দায়ী করলেন এবং নেতাসুলভ ভঙ্গিমায় আমাদের হেফাজতের ঈমানী দায় পালনের জন্য বাস হতে অবতরণ করলেন । কিছুটা হাফ ছেড়ে বাচলাম এবং মনে মনে বললাম , "ন্যাচারাল লিডার একেই বলে" । তো যাই হোক ' হেফাজোতি আমির' ভাই পনেরো , বিশ মিনিট পর পর একই কান্ড করতে লাগলেন । অর্থাত , বাসে আরোহন , অবতরণ এবং চালক চাচাকে খিস্তি ও দিক নির্দেশনা দান । বার বার বাসের গেট খোলার ঝক্কি ও আমির সাহেবের বকর বকর হেলপার ,ড্রাইভারকে যেমন বিরক্ত করে তুলছিল তেমনি একই বিষয় বারংবার দেখে পাবলিক কিছুটা বিরক্তি মিশ্রিত সন্ধেহ দৃষ্টি বান আমির সাহেবের দিকে মারলেন । এর মধ্যে আমার বন্ধু 'লম্বা' তার বিখ্যাত শকুনি ক্লাস চোখ দ্বারা বাইরে কিছু একটা দেখে আমাদের সিটের সামনে বসে থাকা হেলপার ভাইকে কি যেন বললো । ‘ হেফাজোতি আমিরের’ কান্ড কারখানায় বিরক্ত হেলপার ততক্ষনাত দৌড় দিয়ে নিচে নামলেন এবং কিছুক্ষণ পরই হাসি মুখে ফিরে এসে বললেন , " বাইজান হাছা কইছে , হালায় একটা বিড়ির পাগল " । ইতোমধ্যে হঠাত আমাদের বাস খানা আক্রান্ত হলো , লাঠিবাজদের লাঠির বারিতে ঝুনঝুন করে গ্লাস ভাঙ্গতে শুরু হলো , চারদিকে চিত্কার চেচামেচির ভিতর কাকতালীয় ভাবে সামনের জ্যামটা হুট করে কেটে গেল । ড্রাইভার চাচ্চুকে আর পায় কে , নগদে ১০০ তে ১০০ মার্কা টান । আহ কি শান্তি , জানে বাচলাম ! বাসে তখন ঝড় শেষের নিরবতা । এরই মধ্যে হঠাত নিরবতা ভেদ করে একজন নারী কন্ঠের আর্তনাদ কানে বাজলো , " ভাই গাড়ি থামান , উনি তো গাড়িতে ওঠে নাই " । প্রায় সঙ্গে সঙ্গেই যাত্রীদের একজন বলে উঠলেন , " চিন্তা করিয়েন না হ্যাতে বিড়ির ধোয়া ছাইড়তে ছাইড়তে আঙগো আগেই ঢাকাত ছলি আইবো " ।হ্যা ঠিকই ধরেছেন , এই 'হ্যাতে' আর কেউ নন , সেই ন্যাচারাল লিডার , মানে সেই "বিড়ি পাগল হেফাজোতি লিডার " । আল্লাহ ওনার- ওনাদের হেফাজত করুন । আর আমাদের জন্য আশা করি ' ইশারা হি কাফি ' |
--------------------------------------------------------------------- 'দিদারুল আলম শুভ্র '
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×