তুমি থাকবে,
গড়াই কুমোরের ধারে নদীর বাঁকে বাঁকে,
যেমন করে পানকৌড়ি বুনো হাঁস থাকে।
নব যৌবনা উত্তাল নদীর পাড়ে,
যেমন করে তরঙ্গ আছড়ে পরে।
তুমি থাকবে,
ষোড়শিনীর পায়ের নূপূর হয়ে,
যেমন চলে ঝুন ঝুন শব্দ নিয়ে।
গায়ের মেঠো পথ ধরে,
বালিকারা চলে যেমন করে।
তুমি থাকবে,
ঐ আকাশের চাঁদ নয়ত সন্ধ্যা তারা হয়ে,
যেমন করে থাকে পৃথিবীকে আলো দিয়ে।
বেলে বেলে জোসনায় চাঁদনী রাতে,
যেমন কপোত-কপোতিরা থাকে এক সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

