বসন্ত কি এসেছে ধরায়,
গাছে গাছে ফুটেছে কি ফুল?
নব পল্লবে ভরে গেছে কি দেশ,
এসেছে কি আমের মুকুল?
এখনো সন্ধে আবিরের রঙে,
হয় কি রাঙা পশ্চিম আকাশ?
শুনো কি কোকিলের ডাক,
ফুলের গন্ধে দক্ষিনা বাতাস?
সারি সারি উড়ে যায় কি
শুভ্র বলাকার দল?
বউ ঝিরা কি দল বেঁধে
আনতে যায় নদীর জল?
খেয়েছে কি তুমি
খেজুর রসের চিতই পিঠা?
ভাঁপা, ধুপি, কত রঙের পিঠা পুলি
আহ! কি স্বাধ! কি যে মিঠা!!
মৌমাছিরা মধু আহরনে
ঘুরছে বুঝি উড়ে উড়ে!
সকাল সন্ধে পাখীর কলতানে
এখনো কি মুখরিত করে?
ধানের শীষে ঢেউ খেলে যায় কি
দক্ষিনা পবন?
জমি নিরাতে নিরাতে ভাটিয়ালী গানে
কেপে উঠে কি গগন?
কৃষকের মধুর সে গানে
আকুল করে কি কৃষাণীর মন?
সুরের মূর্ছনায়, পাগল প্রায়,
ভরে উঠে মন, কি যে আকর্ষণ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






