খোকা খুকু করছে খেলা,
মিষ্টি রোদে বিকেল বেলা।
বর-কণে পুতুল বিয়ে,
আজকে হবে মুক্তা দিয়ে।
নারকেল চাড়ায় হচ্ছে রান্না,
চলছে আয়েজন,ধুম বন্যা।
মাছ মাংশ, কোর্মা পোলাও,
আরো আছে মিষ্টি খীর যাও।
সায়েম, জায়েদ, রাজু, জলি,
আরো আছে কুলসুম,মিম, বুলি।
কেউ করে রান্না, কেউ কাটাকুটি,
কেউ বা ধোয়া-মোছা বাটিঘটি।
কেউ সাজায় কণে-বর,
কেউ বা বাসর ঘর।
যেই না হল সব আয়েজন শেষ,
মিছেমিছি খেয়ে সবায় বেশ বেশ!
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



