somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দানা মাঝি

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এস আহমেদ লিটন

তপ্ত রোদে, নগ্ন পায়ে হাটিয়া চলেছে দানা মাঝি,
সঙ্গে তার বার বছরে কিশোরী মেয়ে,
পরম প্রেয়সীর শবদেহ তুলিয়া কাঁধে
হেঁটে চলেছে বাবা বেটি কেঁদে ঘেমে নেঁয়ে।

অর্ধশত মাইল আজি দিতে হবে পাড়ি
ভাদ্রের আগুন ঝরা এই রোদে,
চলেছে বাবা, চলেছে মেয়ে, দূর্গম পথ হেঁটে,
হায়! চলেছে তারা কেঁদে কেঁদে।

কখনো শবদেহ গাছের তলায় রেখে
দু মিনিট জিরিয়ে আবার হাটে,
বড় দেরি হবে যে শেষকৃত্যে
জোরছে কদম ছোটে বাড়ির বাটে।

প্রিয়তমারে রাখিয়া কাঁধে চলেছে দানা মাঝি,
রাস্তার দু ধারে দাড়িয়ে শত মানুষ দেখেছে চেয়ে,
এক ফুটা দরদ নিয়ে আসে নি কেউ এগিয়ে,
শত দুখে অশ্রুজল মুছে মুছে চলেছে বাবা মেয়ে।

ঝরছে আগুন, গুমোট হাওয়া রোদ্র দুপুর,
নগ্ন পা দু খানিও তার উঠেছে ফুলে,
তবু যেতে হবে, দিতে হবে অর্ধশত মাইল পাড়ি
ছুটেছে তারা, ছুটেছে জোর কদম তুলে।

প্রিয়তমার যেন না হয় এতটুকু কষ্ট,
না যেন পায় ব্যাথা, পাষাণ বাধিঁয়া বুকে
যতনে তুলেছে কাঁধে, পরম মমতায়
বনের পাখি কাঁদিয়া ফেরে তাহার দুখে।

সুখে দুখে একসাথে কেটেছে কতটা বছর
হয়ত জোটে নি দুবেলা খাবার,
হয়ত দারিদ্র্যের কষাঘাতে বারবার হেরেছে,
তবু হারে নিকো প্রেয়সীর ভালবাসার।

পরম ভালবাসায় স্বর্গরে টানিয়া নামিয়েছে ধুলায়
প্রেয়সীরে তুলেছে তাহার তরে,
শাহজাহানের তাজমোহল ভাঙ্গিয়া প্রেমের স্মৃতি
গড়েছে তাহার কুঁটি ঘরে।

দানা মাঝি মেয়েকে কয়, আয় মা আয় ছুটে
সবে মাইল দশেক, এখনো পুরো পথ বাকি,
মেয়ে তার কখনো হেঁটে, কখনো দৌড়ে
ছুটে চলেছে কেঁদে উঠছে থাকি থাকি।

পরম যত্নে প্রিয়তমাকে তুলেছে কাধেঁ
আজি গাড়িতে হবে মাটির নিচে,
বছর কুড়ির সুখ দুঃখ মিটে যাবে
শুধু তার স্মৃতিটুকু থাকবে পিছে।

চলেছে দানা মাঝি, কাঁদছে বনের পাখি,
বাতাসে ভেসে আসছে সুকরুন সুর,
যেন মাথার উপর সূর্য্য নামে
ভ্যাপসা গরম আগুন ঝরা দুপুর।

ব্যাথাতুর হৃদয়ে ছুটে চলেছে বাবা মেয়ে
মানবতা আজি ঢুকরে কাঁদিয়া মরে,
হায়! খোদা একটু শক্তি দিও সে হৃদয়ে
শোক যেন তারা সইতে পারে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×