somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুরন্ত ছোট।

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এস আহমেদ লিটন

তুই আমার দুরন্ত ছোট, ডানপিটে, অসম সাহসী,
সবার ছোট, বড় আদরের ছিল কত হাসি খুশি।
কোলে পিঠে করি, আদর সোহাগ ভরি,
বুঝিনি কখন পেরিয়ে গেল বছর কুড়ি।
সারা দিনমান ভরি, এ বাড়ি ও বাড়ি ছুটাছুটি,
কত হাসি আনন্দে গড়াগড়ি খেয়ে লুটোপুটি।
এমনি করে কেটে গেল শৈশব কৈশোর,
জীবনের গল্প গানে মধুর স্মৃতি ধূসর।
তখনো উঠেনি রবি, লালিমায় ভরা উষা,
তখনো বহিছে শুভ্র বাতাস, বুক ভরা আশা।
সেই উষা যে সূর্য্য ডোবার ভাষা, কে জানিত কবে,
কে জানিত ভাই আমার স্মৃতির পাতায় রবে।
তার দুরন্তপনায় ভরা ছিল সারা বাড়ি,
এ ঘর ও ঘর সবখানে তার স্মৃতি ভারি।
যেমন ছিল, তেমনই রয়েছে তার ঘর খানা,
এলোমেলো কাপড় ভরা আলনা, শুন্য বিছানা।
স্মৃতি কাতর হৃদয়ে বার বার ভেসে উঠে তার ছবি,
সবকিছুই আছে তবু কি যেন নেই শুন্য সবি।

তুই রাখতিস সারা বাড়ি হৈ হুল্লোড় প্রাণ চঞ্চল,
হাসি গানে আনন্দে ভরা নব যৌবনা উচ্ছ্বল।
সেই ভাই আমার গহীন আঁধারে শুয়ে একাকী,
কি জানি কত কষ্টে কাঁদিয়া উঠেছে থাকি থাকি।
হে খোদা, দিন দুনিয়ার মালিক, দয়ার সাগর তুমি,
হে আমার প্রতিপালক, তুমিই অন্তর্যামী।
গোরেতে একটু শান্তি দিও, দিও নূরের আলো,
ভাই যেন আমার ঘুমই ভুলে তিমির নিশী কালো।
তখনো কড়ি, ফোটেনিকো জীবনের ফুল,
হয়ত চলার পথে ছিল কত শত ভুল,
হায়! খোদা দয়াময়, কড়জোড়ে তুলি হাত,
আমার ভাইকে নিও আমারও প্রিয় নবীর সাথ।

যে ছিল আগমনী গান, উচ্ছ্বাস প্রাণ,
সূর্যোদয়ে শুভ্র সকালের শুভ্র ঘ্রাণ।
আগামীর পথ চলা, তারুণ্যের উৎসবে উদ্ভাসিত আলো,
যে ছিনিয়া আনিবে রাঙা প্রভাত, ভেদিয়া তিমির কালো।
সে যে তরুণ, সে যে আমারই আদরের ভাই,
কুয়াশার মত ক্ষণিক রোদেই মিশে গেছে হায়!
চারিদিকে তারুণ্যের উৎসবে মাতোয়ারা, ফুল আর কলির খেলা,
নব যৌবনে নব গানে, চলেছে দিগ্বিজয়ের মেলা।
কত পাহাড় গিরি সংকুল পাড়ি, তরুণ চলেছে সব কিছু ছাড়ি,
কত শত ডরকে চূর্ণ করি সে যে চলেছে আকাশ ফাড়ি।
তারুণ্যের জয়োৎসবে উদ্দীপ্ত জয়োগান তাঁহারই সাজে,
চোখের জলে নাহিয়া আমি খোজে ফিরি হাজার তরুণের মাঝে।
হায়! খোদা আর পারছি না, আজি ভাইহারা, বাঁধনহারা,
চঞ্চলা বাড়ি আজি তিমির আঁধার, নিরব শান্তধারা।
একটু শান্তি দাও গো খোদা, একটু শক্তি দাও সে বাপ-মায়ের মনে,
কুড়িটি বছর ধরে যারা হাঁটি হাঁটি পা পা চোখে চোখে রেখেছিল প্রাণে।
হে রহীম, হে রহমান, হে মোর প্রিয় খোদা,
কত শত পাপ করেছি ডাকিনি তোমায় সদা,
তবু আজ তুলিয়াছি হাত, শত পাপ ভার জানা অজানা,
জান্নাতুল ফেরদাউস দিও গো আমার ভাইয়ের কবরখানা।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×