somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মাঝ বয়সীর সুইসাইড নোড

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ভাবনাগুলো কেমন যেন সুযোগ করে নিল
জানালার পর্দাগুলো মৃদূ বাতাসে দুলছে
মাথার উপর সিলিং ফ্যানটা ইচ্ছে করেই বন্ধ রেখেছি
পুরো গা ঘামছে
মনের ভাবনাগুলো স্পর্ধা পেয়ে বসলো-
প্রেমিক ছিলে তুমি
আজ প্রতিবেশী হলে।
শুধুমাত্র একটা কাগজে তোমার দস্তখত
আর আমার বাধ্য হওয়া।
আমাদের ঘরের সেই ফুলদানিটায় জমে যাওয়া
ধুলো ময়লা পরিষ্কার করতে যেয়ে
হাত থেকে ফোঁসকে পড়ে ভেঙ্গে যাওয়ার মতো
খতবিক্ষত হয়ে গেল আমার ভালবাসার ঘরটা।

তোমার এক কলিগ মারফত জানতে পারলাম
তুমি বিয়ে করে সবকিছু নতুন করে সাজিয়ে নিয়েছো।
আমার সে পথে হাটার সুযোগ বাঁ ইচ্ছা কোনটাই হয়নি।
আমাদের ধ্রুবকে বড় করতে গিয়ে
কখন যে সময়গুলো কেটে গিয়েছে
আমার ভাবার অবকাশ হয়নি ।

এখন ছেলে বড় হয়েছে ঢাকায় থেকে পড়াশুনা করে
পুরো বাড়িতে আমি বড় একা
অফিসের কাজের ব্যস্ততায় সময়গুলো কোনরকম কেটে যাচ্ছিল ।
কিন্তু আজ সব কিছু আমার সামনে কেমন যেন থমকে দাড়ালো
সবকিছু আমার কাছে কৈফিয়ত চাওয়া শুরু করলো
একটু একটু করে শেষ হয়ে যাওয়া শেষটুকু আমি
কি করে এতোকিছুর জবাব খুজে পাবো।

নিয়ম নীতির এই সামাজিক পৃথিবীতে
নিজেকে আজ নীতি বিরুদ্ধ ঘোষণা করতে ইচ্ছে করছে
আমাকে একটু একটু করে শেষ করার অধিকার
আমি কাওকে দেইনি, তবু সবাই কেমন করে যেন নিয়ে রেখেছে।
আমার ভাল থাকার অধিকার
আমার সুখী থাকার অধিকার
আমার মুখে এক চিলতে হাসির অধিকার
ওরা ওদের মতো করে নিয়ে রেখেছে
ওরা চাইলে আমি হাসি, নীরবে চোখের জল ফেলি
আবার সবার ইচ্ছে মতো আমি নিঃস্ব জীবন কাটি।

আজ অনেক অভিমান ক্ষোভ বেদনায় ভরে গেছি আমি
মৃত্যুকে অনেক ভয় পাই
তবু আজ মনে হয় বেচে থাকার চাইতে মৃত্যু অনেক সহজ।
হে বিশ্ব বিধাতা সকল অধিকার ক্ষুন্ন হয়েছে আমার
তোমার কাছে শুধু এইটুকু চাওয়া
উদার তুমি, তোমার কাছে চেয়ে নিচ্ছি আমার মৃত্যু অধিকার।

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×