মন ভালো নেই মনের ভেতর
মন খারাপের গন্ধ,
ক্লান্ত হয়ে সারাটা সময়
মন হারানোর দ্বন্দ।
কৌতুহলে মত্ত হয়ে
মনের ভেতর প্রেম না পেয়ে, রাত পোহানু
কষ্ট সয়ে, ক্লান্ত হয়ে অশ্রু ভেজা
চোখে তাই রামধনু।
পুরুষ পরান তবু হয়রান
প্রথম প্রেমের স্পষ্ট এ প্রমাণ
ঢাকাব যে কিসে পাই না তা খুঁজে
লজ্জা পেয়ে হই অপমান।
অশরীরিনী কেমনে করেন এমন প্রেমের প্রমাণ?
ভেবে ভেবে হই হয়রান,
সর্বহারা হৃদয়ের তরে
কেন যে এতটা তীব্র তার টান!
বুকে এত প্রেম দিয়ে তবু কেন
প্রেমকে লুকিয়ে ছল করে শত,
এত মায়া তবু কমে যায় কেন
ভালবেসে তবু দূরে দূরে কেন?
প্রশ্ন গুলো নিরুত্তর
হৃদয়ে আমার থাকে রাত ভর
একাকীত্বের বেদন,
এভাবে কেন যে কষ্টে ভোগায় ভীষণ!
আপন হয়েও এত অবহেলা কেন
আমার কথায় এত ভুল বোঝ কেন,
এভাবে সেভাবে চলে আর কত
আপন করেছ বুঝি ব্যথা দিতে এত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


