কোনো একদিন বেলা শেষে বেশ
ভাবনা গুলোর ছড়ালে আবেশ,
নরম মনের কষ্ট ছিল যত
হৃদয় ক্ষতেও তার রয়ে গেল রেশ।
ব্যথাময় সেই হৃদয়ে তখন
অনুশোচনার দ্বার হলে পরে উন্মোচন,
বাঁধা পেরোনোর ভাবনারা যেন
হতাশার সুরে তার দোলালো নয়ন।
আর আমি মন দেয়া নেয়ার এই খেলায়
হয়ত আমার শেষ অপারগতার জন্য
হলাম একাকী কেউ অন্য অর বন্য ।
অশান্ত মনটা তাই হচ্ছিল না শান্ত
আমার বেদনা গুলো হয়তো বা সত্যিই অনন্ত।
নিজের আস্থাটা আর খুব একটা দীর্ঘ হল না,
প্রেমের প্রস্তাব করে আবার তা ভেঙ্গে দেয়ার বিশেষ -
একটি কারণ আজো রইল অজানা।
আসলে আমি তাহলে সত্যিই জেনেছিলাম জানো,
স্ত্রী লোকের চরিত্র ও পুরুষের ভাগ্যের স্বরূপ -
হয়ত যায় না বোঝা কোনো দিনো।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



