আমার কোন বন্ধু নেই
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার কোন বন্ধু নেই
আমার আছে কষ্ট মেলা,
নিজের জন্য ভাবনা নেই
মনটা তবু হয় উতলা।
সময় কাটে একলা একা
আমার মনে অপূর্ণতা,
মন যাতনা অপন করে
আড়াল করি মনের ব্যথা।
ভবিষ্যতের ভাবনা মনে
ভাবতে গেলে অশ্রু নামে,
কিছুই নেই যে শূন্য আমি
জীবন যেন বা মরুভূমি।
দরদ নেই আমার প্রতি
নেই তো কারো ভালবাসাও,
আছে কেবল শাস্তি মেলা
ভুল অভুল ও মিথ্যাচার।
বলে না কেউ মধুর কথা
পাই না তবু শান্তনাটা,
তবুও এই বুকটা চিরে
নিচ্ছে লুটে স্বপ্ন কটা।
আমার কোন বন্ধু নেই
আমার আছে নিঃসঙ্গতা,
প্রেম প্রেয়সী প্রেমিকা নেই
নেই তো কোন একাগ্রতা।
কান্না ভেজা দুচোখ নিয়ে
পেয়েছি শুধু স্নেহহীনতা,
সফলতার প্রান্তে এসে
পাইনি আর সে সফলতা।
আমার কোন বন্ধু নেই
আদর জোটা ভাগ্য তো নেই,
একলা পথে বিপদ এলে
আমাকে কেউ দেখার নেই।
ঘরের টানে হয় না ফেরা
আপন কেউ দেয় না ধরা,
আপন ভেবে ডাকলে কাছে
কেউ কখনো দেয় না সাড়া।
দুখের কথা বলার মত
আমার কোন জায়গা নেই,
বাড়বে দুঃখ বলতে গেলে
বলি না কিছু ভয়েতে সেই।
এমন করে বেদনা সয়ে
বাঁচছি আমি জনমভর,
অপন পর কেউ বলে না
দুখের কেন এ অন্তর?
কোথায় গেলে ঘুচবে দুঃখ
কোথায় পাব আপন জন,
এই মনে যে সয় না আর
নিঠুর এই যে জ্বালাতন ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন