সুখ আমি কল্পনা করব না
আমার তো নেই সুখ এই প্রাণে,
যে সুখের কথা বলে সকলেই
সেই সুখ আমি পাব কোন খানে!
আপনিই শুধু তাই মনে মনে
ক্ষণে ক্ষণে ভাবি আমি সুখ নিয়ে,
কোন কথা বা প্রশ্ন না করেই
কষ্টকে রাখি বুকে চাপা দিয়ে।
অনেকেই যে সুখের তুলনাতে
চাঁদ, নদী, সাগর বা ঝর্ণাকে -
তাচ্ছিল্য করে দিয়ে গিয়েছেন,
সেই সুখ বুঝি নেই এ জীবনে।
মনে প্রাণে স্রষ্টাকে মানি আমি
আশা করি তার দয়া হলে পরে,
অশান্ত জীবনেও হয়তো বা
সুখ এসে এই প্রাণ দিবে ভড়ে।
চির একা মজলুম কেউ আমি,
অফিসের বা বাসার সকলেই
জুলুমের দ্বারা দেয় অশান্তি,
তবু আমি সেখানেই যাই রয়ে।
ব্যাচেলর হলে পরে সকলেই
এভাবেই থাকে মনে আশা নিয়ে।
এটি এই শহরের চেনা রূপ।
তাই খুব কষ্টের মধ্যতেও
থাকি আমি বেদনার জ্বালা সয়ে।
এই সুখ আপনার হলে পরে
সব সুখ এসে দিয়ে যাবে ধরা,
বেদনার সব ক্ষত যাবে মুছে
আনন্দে করে দিবে দিশা হারা।
সুখটাকে যে পেয়েও নাহি পাই
সুখ আমি তাই খুঁজি পুনরায়,
অল্পতে কি সুখকে ধরা যায়
সুখ থাকে যে কঠিন পাহাড়ায়।
বুঝি শুধু তাই পাই অবহেলা
হৃদয়ের পরে যায় বেড়ে জ্বালা,
একলাটি করে গেছে রেখে যারা
তাদেরকে আমি মিছ করি মেলা।
বলি কেঁদে কেঁদে প্লিজ শুনে যাও
আমাকেও তোমাদের সাথে নাও,
চাইব না কভু সুখ এ জীবনে
ব্যথা যত চাও দিতে সবে দাও।
কেউ কথা তবু বলে না কখনো
এ জীবনে সুখ আসে নি এখনো।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




