এই মহাদেশীয় ক্রিকেট খেলা এখন অতি তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের আজকের পরাজয় অবিশ্বাস্য একটি ঘটনা। শেষ বলে ছয় রান নিয়ে জয় পাওয়ার এই ঘটনা ক্রিকেট ইতিহাসে খুব বেশি নেই। তবে বাংলাদেশ কিন্তু খারাপ খেলেনি। মুস্তাফিজুর রহমান তার শেষ ওভারে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন। কিন্তু রুবেল হোসেন সেই সম্ভাবনা ধরে রাখতে পারেননি। কিন্তু তার পরেও শেষ ১ বলে ৫ রান করা সহজ ছিল না। তবে ভাগ্যগুণে ইন্ডিয়া এটি করতে পেরেছে। আমার খুব কষ্টবোধ হয়েছে। দীর্ঘক্ষণ চুপচাপ বসেছিলাম। ভেবে হিসাব মিলাতে পারিনি। শুনেছিলাম তান্ত্রিকরা মনে করেন যে দুনিয়াতে কোন কিছুই দাতা ছাড়া লাভ করা যায় না। সেই যুক্তি মতেই কি বাংলাদেশ হেরেছে ফাইনালে? তবে কি বাংলাদেশের কোন দাতা ছিল না, তাই কি জয়ের উপযুক্ত হয়েও জয় পায়নি বাংলাদেশ? আইসিসি যদি এশিয়ার ভাল ক্রিকেটার নির্ধারণ করে তবে বেশ কয়েকজন ভাল ক্রিকেটার বাংলাদেশে পাবেন। বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার, উইকেট কিপার ব্যাট্সম্যান এবং তরুণ প্রতিভার প্রমাণ পাবেন মুস্তাফিজুর রহমানের মধ্যে। সেই দিক থেকে ফাইনাল টিমে রহিত শর্মা ছাড়া আর তেমন কেউ ছিল না বলার মত। আরো একটা সমস্যা ছিল যে, শ্রীলংকা এই টুর্নামেন্টে কিন্তু আগেই ফাইনাল লিখে রেখেছিল। এটি তাদের কেমন বিচার বোধ ছিল বলতে হবে না আশাকরি। শুধু একারণেই তো তাদের সাথে খেলা লজ্জাজনক। অপরদিকে এখন কিন্তু সবায় চায় প্রত্যেক মহাদেশ থেকেই একটি করে শ্রেষ্ঠ দেশ বিবেচনা করতে। সেই দৌরে পেরে উঠার জন্যই কিন্তু বাংলাদেশের সাথে নানা রকমের ছল চাতুরী করে করে সেই প্রথম থেকেই ইন্ডিয়া আর পাকিস্তান এগিয়ে রয়েছে। এখন কিন্তু ঐ শ্রীলংকাও একই পথ ধরা শুরু করেছে। তবে প্রথমেই ধরা খেয়ে হয়ত লজ্জায় রয়েছে তারা। এসব ঘটনা প্রায় সবায় একটু না একটু বুঝতে পেরেছে। তবে আমি শুধু এটুকুই বলব যে, আমি এই সমস্যাবলীরর বিরোধীতা করি।
শ্রীলংকা এমন ছোট লোকী কাজ কিভাবে করল? কিভাবে তারা আয়োজনকারী হয়ে নিজেদের বিচার নিজেরা করে নিয়েছিল এবং নিজেদের ট্রফি নিজেরাই নিতে চেয়েছিল যে কোন মূল্যে? আর তা প্রকাশ পাওয়াতে এখন তারা নিন্দে করছে বাংলাদেশের। ভারত তাদের সাথে একমতাবলম্বী কারণ ফাইনাল ম্যাচে ভারত নিজেদের দুর্বলতা বুঝতে পেরেছে। আমি আশা করি এদের অন্যায় আইসিসিও বুঝতে পেরেছে। সুতরাং তারা সুকৌশল অবলম্বন করবেন এই প্রত্যাশা করছি।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


