*তোমায় দেখি*
.
--বিষাদ বিদীর্ণ
.
গাংচিলের শুভ্র আকাশে তোমাকে দেখি
কালোবাদুরের নীল জ্যোৎস্নায় তোমাকে খুঁজি
ধ্রুবরাশিরা মনে করিয়ে দেয়
শেষ পূর্ণিমা আমি একাই দেখেছিলাম।
জোনাকের ধূসরিমা স্তব্দতায় তোমাকে দেখি
চড়ুইয়ের চাল ভরা সুখী ছাদে তোমাকে খুঁজি
ঝড়া ধুলট পাতারা মনে করিয়ে দেয়
আগের গ্রীষ্মনিবাসে আমি একাই ছিলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



