পয়লা বৈশাখ উপলক্ষে হাসনাত আব্দুল হাইয়ের চটি প্রকাশের পর থেকে সারাদেশে সমালোচনার ঝড় বয়ে গেছে। ৩৬ ঘন্টা পর প্রথম আলো তাদের ওয়েব সাইটে দু:খ প্রকাশ করেছে। আর বলেছে তারা হাসনাত আব্দুল হাইয়ের চটির সংস্করন ওয়েব ও ইপেপার থেকে মুছে দিয়েছে বা সরিয়ে ফেলেছে। কিন্তু প্রিন্ট কপির বেলায় সম্পাদকের দু:খ প্রকাশে কোন কিছু বলা নেই। বলতে পারতো আপনার যারা নববর্ষের সংখ্যায় এই চটি পড়েছেন বা বাসায় রেখেছেন পরে পড়বেন বলে তারা অতিদ্রুত লেখাটিকে বাথরুমে বা শিশুদের হিসুকরার কাজে ব্যবহার করুন। কিন্তু আপষোস মতি তার নিজের বাসায়ও প্রিন্ট কপিটা রেখে দিয়েছে। এমনকি প্রথম আলোর সুচীলরাও।।
লেখা প্রত্যাহার ও ক্ষমাপ্রার্থনা:
১৪ এপ্রিল ২০১৩ তারিখের প্রথম আলোর বাংলা নববর্ষের ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাই রচিত 'টিভি ক্যামেরার সামনে মেয়েটি' শীর্ষক ছোটগল্পে ব্যক্ত মতামত এই পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা এ লেখাটি প্রত্যাহার করে নিচ্ছি। ইতিমধ্যে লেখাটি অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকেও অপসারণ করা হয়েছে। —সম্পাদক
: ভবিষ্যতে প্রথম আলো এধরনের লেখা ছাপবেনা, এ কমিটমেন্টটাও জরুরি ছিল।
Click This Link
লেখকের ক্ষমাপ্রার্থনা:
পয়লা বৈশাখ ১৪২০-এর ‘প্রথম আলো’র বিশেষ পৃষ্ঠায় ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ নামে আমার একটি ছোটগল্প ছাপা হয়। কারও কিংবা কোনো গোষ্ঠীর মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে গল্পটি লেখা হয়নি। দেখা যাচ্ছে, বেশ কিছু পাঠক গল্পটি পড়ে ক্ষুব্ধ হয়েছেন। অনিচ্ছা সত্ত্বেও তাঁদের ক্ষুব্ধ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। গল্পটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে কোনো গল্পগ্রন্থে এটি অন্তর্ভুক্ত করা হবে না।
হাসনাত আবদুল হাই
ধানমন্ডি, ঢাকা
দেখেন বুইড়া কতো ইতর তার ক্ষমাপ্রার্থনায় লেখাটি অন্তর্ভুক্ত না করার কথা বলা হয়েছে কিন্তু এটা বললেওনা ভবিষ্যতে এ ধরনের লেখা লিখবোনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




