বাজার থেকে ভাল মাছ না আনায় স্বামীকে কোপাল স্ত্রী নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাহিদামত ভাল মাছ এনে না দেওয়ায় ক্ষুব্ধ স্ত্রী স্বামীকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে। শনিবার রাত ১১টার দিকে স্ত্রী সুলতা রানী দাস (২৬) মাছ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী গৌতম দাসকে (২৮) বটি দা দিয়ে কোপায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত গৌতমকে নারায়ণগঞ্জ ২শ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
Click This Linkএলাকাবাসী ও গৌতমের পরিবার জানায়, মাছ ব্যবসায়ী গৌতম শনিবার রাতের খাবার খেতে বসলে কেন ভাল মাছ রান্নার জন্য পাঠানো হলোনা। কেন তেলাপিয়া মাছ পাঠানো হলো এই কৈফিয়ত চান। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাক বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে স্ত্রী সুলতা রানী স্বামীকে বটি দা দিয়ে কোপ দেয়। এসময় গৌতম তা প্রতিহত করতে গেলে স্ত্রীর দায়ের কোপে তার ডান হাতের কয়েকটি আঙুল ঝুলে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বামী গৌতমকে খানপুর ২শ শয্যা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় গৌতম বাদী হয়ে ওই রাতেই ফতুল্লা মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ দায়েরের কথা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুন