somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন মাথা তুলে দাড়াই

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবকিছুর মুলে দেশপ্রেম। দেশটাকেওতো ভালবাসতেই হয়। দেশ আর মায়ের মধ্যে প্রার্থক্য কিসের। আপনারা যারা রাজনীতি করেন আমরা সাধারন জনগণ মনে করি আপনারা দেশপ্রেমিক। দেশটাকে ভালোবেসেই দেশের রাজনীতিকে বিশ্বদরবারে একটা পজেটিভ জায়গায় নিয়ে যেতে চান। কিন্তু অতীব দু:খের সঙ্গে বলতে হয়’ দেশে ভোগবাদী বস্তুবাদী রাজনীতিবিদদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কেন রাজনীতিতে প্রতিহিংসা থাকবে? আপনি একটা দলের কান্ডারি দলের আদর্শের জায়গা থেকেই আপনাকে রাজনীতি করতে হয়, আপনি যদি আপনার দলের আদর্শের জায়গাটাকে শ্রদ্ধা করেন তবে অন্যদলের বেলায় শ্রদ্ধাশীল হবেননা কেন? আর ক্ষমতা যাওয়া ও ধরে রাখার বেলায় যে পৈশাচিক রাজনীতির চর্চা এদেশে হয় তা কল্পনাকেও হার মানায়। যদি জনগনের উপর আস্হা ও ভরসা থাকে তবে তা জনগনের উপরই ছেড়ে দেননা। আজকে বিরোধীদলের প্রায় সব শীর্ষ নেতাই জেলে । দেশে কি এমন ঘটেছে যে একটা প্রধান বিরোধীদলের শীর্ষ নেতাদেরকে জেলে পুড়তে হবে। এ জায়গাটায় কি আমরা আরো নমনীয় হতে পারিনা? আপনারা ক্ষমতায় আছেন তাই জেলের ভয় নেই কিন্তু ক্ষমতা তো পাকাপোক্ত কোন ব্যাপার না। দুই দিন পর না হয় দুই বছর পর না হয় পাচ বছর পর আপনারা যখন বিরোধীদলের আসনে বসবেন তখন যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেটাওতো আমাদের জন্য দেখতে অস্তত্বিকর ব্যাপার হবে তাই না! প্রধান দুইটি দলের মধ্যে বুঝাপড়ার অভাব বোধ বুঝি আর কোনদিনও যাবেনা। অতচ এ দু’টা দল চাইলে দেশের সমস্যাগুলোর রাতারাতি সমাধান সম্ভব। এদেশে জঙ্গিবাদিরা স্বার্থন্বেষিরা মৌলবাদীরা মাথা তুলে দাড়াতে পারবেনা কেবল যদি আপনারা দু’টা দল একটা প্লাটফর্মে দাড়ান। তাই বহুত তো হলো। আসুন না দেশের কথা গরিব দু:খি মানুষের কথা ভেবে এ দেশটাকে সোনার দেশে পরিণত করি সুস্হ সুন্দর রাজনীতির মধ্য দিয়ে।
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×