somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোগের কিল বাপে কিলায়!

২৩ শে মে, ২০১৩ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং সময়টা খুব খারাপ যাচ্ছে...
বউ কথায় কথায় খুব মৃদুভাবে গালমন্দ দেয়... স্বামীর ইনকাম না থাকলে যা হয়। শশুর বাড়ির আদরও কমে যায়। স্ত্রীর কাছে গুরুত্বও কমে যায়। এমন একটা বিমর্ষ অবস্হায় রাফিউল রঞ্জন।। কি করবে কিছুই বুঝতেছেনা। শেষে বন্ধুর বউয়ের দ্বারস্হ হলো। কিছু পরামর্শ ও বন্ধুর সাথে একটু ভালো সময় কাটানোর জন্য। তো প্রতিনিয়ত একটু রাত করেই বন্ধুর বাড়ি থেকে ফিরে রঞ্জন। তো একদিন এলাকার কিছু লোক তাকে পথ রোধ করে। তার বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ তুলে। এ নিয়ে মহা সোরগোল।। বাড়ির লোকজন ছুটে আসে। কেউ কেউ এও বলছে যে তাকে তারা আপত্তিকর অবস্হায় বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করেছে। তো মহাক্যাসাল। রঞ্জন যাই ই বলে এটা কেউই বিশ্বাস করেনা। বন্ধুর বাড়ির কেউনা, পাড়াপড়শির কেউনা এমনকি নিজের ফ্যামিলির লোকজনও তাকে অবিশ্বাস করে। আর বউতো রাগ করে ঐরাতেই বাড়ি ছেড়ে চলে যায়। গ্রাম্য শালিশ আচার বিচারে রঞ্জনকে কয়েকমাসের জন্য এলাকায় নিষিদ্ধ করা হলো। মোল্লা ডেকে তওবা পড়ানো হলো। তো রঞ্জন বাড়ি ছেড়ে যাওয়ার সময় অনেক চেষ্টা করেও তার স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে পারলোনা। দারুন মনোকষ্টে তার দিন অতিবাহিত হতে লাগলো। দিন যায় মাস যায় বছর যায় তার কোন খোজ খবর নাই এলাকায়ও আসেনা, শশুর বাড়িও যায়না। এদিকে তার শশুর বাড়ির লোকজন মিথ্যে প্রচারনা তুললো যে রঞ্জন মারা গেছে। তাই তাদের মেয়েকে আবার বিয়ে দিতে হবে। রঞ্জনের পিতামাতাও রঞ্জনের আশা ছেড়ে দিয়েছে। দুই পরিবার মোটামুটি এক হয়েই রঞ্জনের বউয়ের জন্য পাত্র ঠিক করেছে। এখনকার যে পাত্র তার বউ মারা গেছে কয়েক মাস হলো। তাই রঞ্জনের বউয়ের জন্য এইপাত্রটাই উপযুক্ত বলে বিবেচিত হলো। সব ঠিকঠাক! বিয়ের দিন হঠাৎ করে রঞ্জন তার বাড়িতে উপস্হিত। রঞ্জনের বাবা মা চালাকি করে রঞ্জনকে একটা ঘরে বদ্ধ করে রাখে। রঞ্জন কিছুতেই জানতে পারছেনা তার স্ত্রী ও সন্তানের খবর।
---------------------------------- পরবর্তীতে রঞ্জন নিরুপায় হয়ে ঘর থেকে কোনরকমে পালিয়ে তার স্ত্রীর বাড়িত যায়। রঞ্জন যখন তার শশুর বাড়ি পৌছায় তখন তার স্ত্রী তার নতুন শশুর বাড়ির পথে। বিয়ে বাড়ি ধুমধাম। এক কোনে দাড়িয়ে রঞ্জন ভাবে তারতো কোন শালা শালি নেই তো বিয়ে হচ্ছে কার। ফাকফোকড়ে সে তার শাশুড়ির কাছে গিয়ে আম্মা বলে ডাক দিলে তার শাশুড়ি অঙ্ঘান হয়ে পড়ে ,,, শাশুড়ির চিৎকার শুনে শশুর এসে জামাইকে দেখে ভুত ভুত বলে সে নিজেও ঙ্ঘান হারায় এভাবে একের পর এক ঙ্ঘান হারালে রঞ্জন সে রাতে শশুর বাড়ি ত্যাগ করে। অনেকদিন পর জানতে পারে তার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কিন্তু শরিয়ত কি বলে? রঞ্জন এবার শালিস ডাকে তার বৈধ স্ত্রী সে জীবিত থাকাবস্হায় অন্য কাউকে বিয়ে করতে পারেকিনা? এরকম এক শ্বাসরুদ্ধকর পরিস্হিতি থেকে রঞ্জন অবশেষে গ্রামের শশুর বাড়ির লোকজনের পীড়াপিড়িতে তার বৈধ বউকে তালাক দেয়। এবং তার স্ত্রী দ্বিতীয় বর পুনরায় শালিসি মোকাবেলায় বিয়ে করে। কিন্তু শালিস, রঞ্জনের বাবা মা কিংবা তার শশুর শাশুড়ি কেউই রঞ্জনের মনের অবস্হা বুঝার চেষ্টা করেনি।। এখন রঞ্জনের কি করা উচিত? পাঠকবৃন্দ আপনারাই বলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×