somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসএসসি ফলাফল : স্হবির জনজীবনে আনন্দ বার্তা

৩১ শে মে, ২০২০ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসএসসি ফলাফল : স্হবির জনজীবনে আনন্দ বার্তা



কথা ছিল ৬০ দিনের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে, সরকারের সকল কর্মকান্ডে বাদ সাধল করোনা,
ফেব্রুয়ারীতে পরীক্ষা হয়েছে স্বাভাবিক ভাবে সকলেই আশা করছিল মে'র প্রথম সপ্তাহে এসএসসি ফলাফল জানা
যাবে, মার্চের লকডাউন সব হিসাব নিকাশ উল্টে দিলো, ঢাকার বাহির থেকে প্রায়:শ ফোন পাই আপনি তো ঢাকায়
থাকেন বলতে পারেন কবে এসএসসি ফলাফল জানা যাবে, মায়েদের উৎকন্ঠা সবচেয়ে বেশী ।

আজ ৩১শে মে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসএসসির ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা হবে ।
অনেক মায়েরা বাচ্চাদের থেকে বেশী উৎকন্ঠায় আছে, কেমন রেজাল্ট হবে, পাশের বাড়ীর ছেলেটার থেকে আমার
ছেলেটা ভালো করবে তো,মিষ্টি কোথায় কোথায় দিতে হবে ইত্যাদি।আনন্দ আর উৎকন্ঠায় স্বাস্হ্যবিধি যে মানা হবে না,
এটি আমাদের গ্রামবাংলার সহজাত প্রকাশ ।



এসএসসি ফলাফলটি ২০২০ সালের ৩১শে মে বেলা ১২টায় ওয়েব সাইটে প্রকাশ হতে চলেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়স্তরে পরীক্ষায় অংশ নেয়। ২১,৩১,৮৮৯ শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটি ৩৪১২টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। তাদের মধ্যে, বালক শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১০,২৩,২১২ এবং বালিকা শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ছিল ১০,০৮৬৮৭ জন। ২০২০ সালের ৬ই মে ফলাফল প্রকাশ করবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের
সিনিয়র কর্মকর্তারা,সকলকে অবহিত করেছিল ।

ঢাকা শহরে এমনও দেখেছি, হাতে মোবাইল থাকা সত্ত্বেও মোড়ের কম্পিউটার দোকানে ভীড় ফলাফল দেখার জন্য ,
এ কাজটির জন্য বড় জোড় ১০ টাকা পেতে পারে, কিন্ত আনন্দ বলে কথা , ৫০ বা ১০০ টাকা পাচ্ছে, অভিভাবকরা দিচ্ছেন আনন্দ সবার জন্য ।
বিগত পরীক্ষার ফলাফল ঘোষনার সময় আমি ফরিদপুর শহর থেকে একটু দুরে ছিলাম, ২ ঘন্টা পার হয়ে গেছে বাসার বা
আশপাশের কেউ পরীক্ষার ফলাফল জানছেনা,সবার হাতে মোবাইল, বেশীর ভাগ বাটন মোবাইল ফোন, যাদের এনড্রয়েড
আছে, তারাও জানে না কিভাবে ফলাফল পেতে পারে , ঢাকা থেকে ও ফোন আসছে, অবস্হা দেখে বল্লাম,
আমাকে তথ্য দিন আর সঙ্গে সঙ্গে পরীক্ষার ফলাফল পেয়ে সকলেই আনন্দিত ।বলে রাখা ভালো যে, ঐদিন অনেক মিষ্টির ভাগ পেয়েছিলাম ।
এবার গতকাল দুপুর ২টা পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থীবৃন্দ ফলাফল পেতে প্রাক নিবন্ধন করেছে।

আপনার নিজ সন্তান বা নিকট জনের পরীক্ষার ফলাফল দেখার জন্য , এই সাইটে ব্রাউজ করুন:
(http://www.educationboardresults.gov.bd/) . বা মোবাইল অপশনে দেখতে চাইলে : এসএমএস করুন
এসএসসি স্পেস বোর্ডে র নাম প্রথম তিন আক্ষর স্পেস রোল স্পেস বর্ষ এবার পাঠান
১৬২২২ নাম্বারে । অথবা প্রি-রেজিস্ট্রেশন করেও জানতে পারবেন ।

সর্বশেষ আপডেট : পাশের হার ৮২.৮৭% : মোট জিপিএ ৫ পেয়েছেন : ১,৩৫,৮৯৮ ( সময় : ১১.১৪ মি.)
ঢাকা : ৮২.৩৪% ; চট্টগ্রাম : ৮৫.৭৫% ; রাজশাহী : ৯০.৩৭% ; ময়মনসিংহ : ৮০.১৩%
কুমিল্লা : ৮৫.২২ % ; যশোর : ৮৭.৩১% ; সিলেট : ৭৮.৭৯% ; দিনাজপুর : ৮৭.৭৩%
বরিশাল : ৭৯.৭০% : কারিগরী শিক্ষা: ৭২.৭০% : মাদ্রাসা শিক্ষা : ৮২.৫১% ;

আসুন ব্লগে যার যার সন্তান বা আত্নীয় স্বজনদের সন্তানরা পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল আমাদের জানায়ে আনন্দ শেয়ার করি । মিষ্টি তো খেতে পারবনা মহামারী করোনা আমাদের সে পথ আটকে দিয়েছে ।

ছবি,তথ্য সুত্র : শিক্ষা বোর্ড
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২০ সকাল ১১:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×