নরম পাথর গাছ
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথের মাঝে ছিল প’ড়ে
ছোট্ট একটা পাথর।
ছিলই পড়ে অনাদরে,
চারিদিকে ছিল ধুলোর সাগর।
হাঁটছিল এক পথের পথিক
ধাক্কা খেল জোরে-
হয়তো খুবই রসিক-
তুললো ধ'রে হাতের পরে
মারলো ধ’রে টান।
উঠলো বলে-- মর গে
এবার ঘরে।
একলা পাথর একাই ছিল
কাটছিল তার একা।
একাই থাকে একাই বকে-
রাতের সাথে একাই করে দেখা।
আবার ঘরে দেখার তরে
আবার এল কেউ,
বেশতো ছিল ভালোই ছিল-
আবার কেন ঘর ভাসিয়ে
এল হঠাৎ ঢেউ ?
পাথরটাকে করতে কি চায়
নরম মাটির ঢেলা !
গাছের থেকে চয়ন করা ফুলে
গাঁথতে কি চায় নতুন অাবার মালা!
ভাবল বুঝি পাথর ভেঙে
হবে নরম মাটি।
হবে কত সোনার ফসল
মানুষটাতো খাঁটি।
বুঝলো অনেক পরে-
খেলার ছলে সঙ্ সেজেছে।
অনেক দামি খুবই দামি,
নাম বটে লাল রঙ !
আবার কখন তুফান এল
কেউ ভাবেনি কেউ ।
হয়তো এটা বন্যা হবে
ছিল না আর ঢেউ।
নরম পাথর নরম হল,
বলতে পার কাদা।
বলতে পারে প্রায় সকলেই -
‘এক্কেবারে হাঁদা’।
পাথর যদি মাটিই হল
কিই বা আছে দাম!
নাই বা হল অনেক দামি
নাই বা থাকুক দাম !
ধুলোর পাথার হতেই পারে
নরম কাদার সাগর।
নরম বুকে নরম মাটি
নরম পরশ পাথর।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন