আমায় কিছু দেবে ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমায় দুহাত ভ’রে দেবে কিছু ?
আমিতো দু-বুক ভরে চাই
যতই তুমি দাও না কিছু,
সবই থাকে খালি,
হয়তো সবই ভরেই থাকে,
আমার খালিই মনে হয়।
কত রাতে কত শীতে
শীতার্ত এই পৃথিবীতে
আগুন চুমু দিয়েছ তুমি ভরে,
তবু আমি শীতেই কাঁপি,
দুচোখ ভরে শিশির মাপি
কাঁদা জলে কাঁদা মেখে
মাটির খুবই কাছেই থেকে
মাটির টানে আমি তবু
মাটিয় ফিরে যাই।
আমায় কিছু দাও না তুমি,
আমিতো দুচোখ ভরে চাই।
আগুন দিলে বর্ষা দিলে,
পিছলে পড়া পিছল পথে
কতই তুমি ভরসা দিলে,
আগুন খিদে তবু আমার
পুড়িয়ে দিল ছাই।
কোথায় কত খিদে জমে,
খুঁজে ফিরি একা,
দিনের পরে দিন কেটে যায়
রাত করে না দেখা।
একলা পথে একলা চলি
বুকের ভিতর হাতটা খুঁজি,
কেউ কখনো বাড়ালে হাত
সেটা তোমার মনে হয়।
ভুলের পরে ভুল বোঝে সব
সেটাই সহজ কথা।
আমাকে যে বুঝতে হবেই
এটা কোনো কথা!
তবু কত দাবি থাকে
ছেড়ে দিয়েও ভরসা থাকে,
আলো থাকে কালো থাকে,
মাটি থাকে ,কাঁটাও থাকে
অদৃশ্য সেই হাতটা থাকে।
বুকে জ্বরের ব্যথা থাকে।
হাতটা কখন জুড়োবে ব্যথা
পরাণ ভরে চাই।
আমায় কিছু দেবে ?
আমিতো দুবুক ভরে চাই।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন