৯০এর গনঅভ্যুথানের পর প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থার পরিবর্তে আজ অবধি বাংলাদেশে সংসদীয় গনতন্ত্রের সরকারব্যবস্থা চালু রয়েছে । আর সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই থাকে দেশের সর্বোময় ক্ষমতা । আর প্রেসিডেন্ট থাকেন আমাদের দেশীয় ভাউরা স্বামীর ন্যায় ক্ষমতাধর অর্থ্যাৎ যিনি প্রধানমন্ত্রীর কথায় উঠেন আর বসেন,বসেন আর উঠেন অর্থ্যাৎ প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে একটি কাজও করতে পারেন না । এখন দেখি সংসদীয় গনতন্ত্রীয় সরকার ব্যবস্থা চালুর পর থেকে কারা কারা প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন এবং কারা প্রোসিডেন্টের পদ কলংকিত করেছেন । ১৯৯১সন থেকে আজ অবধি তিনবার প্রধানমন্ত্রীর পদ(১৫ই ফেব্রুয়ারীর নির্বাচনসহ) অলংকৃত করেছেন বেগম খালেদা জিয়া আর দুইবার প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন এখনকার প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা। তারপর প্রেসিডেন্টের পদ কলংকিত করেছেন যথাক্রমে সাবেক বিচারপতি সাহাবুদ্দিন,মরহুম আব্দুর রহমান বিশ্বাস,মরহুম ইয়াজউদ্দীন আহমেদ এবং মরহুম জিল্লুর রহমান সাহেব । উপরোক্ত বিশ্লেষন থেকে দেখা যায় যে, সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর পদ শুধুই নারীরা দখল করে রেখেছেন, আর অন্যদিকে ক্ষমতাহীন তদুপুরি প্রধানমন্ত্রীর ইচ্ছায় পরিচালিত প্রেসিডেন্ট পদ শুধুমাত্র পুরুষরা দখল করে রেখেছেন । ফলে আজ দেশে ক্রমান্বয়ে পুরুষরা পৌরুষত্বহীন হয়ে পড়ছেন । এই ধারা অব্যাহত থাকলে আগামী শতকে সকল পুরুষেরা ঘর কৌন হয়ে যাবে এবং কোন পুরুষকে আর ঘরের বাইরে দেখতে পাওয়া যাবে না । সেই আশংকায় ঘরের নারীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ছে, কারন তাদেরকে তখন একাধারে সন্তান জন্মদান, লালন-পালন করার পাশাপাশি ঘরের বাইরে গিয়ে আয় রোজগারও করতে হবে । আর অন্যদিকে পুরুষরা শুধু ঘরে বসে রান্না-বান্না করবে ,খাবে, আর ঘুমাবে যেমনটা আমাদের বেদে সমাজে চালু আছে । তাইতো ঘরের নারীরা আজ উঠতে বসতে খোটা দেয় এই বলে যে, দেশে কি কোন পুরুষ মানুষ নাই, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ? দেশ চালানো কি নারীদের কাজ ? মেয়েদের কাজ হলো রান্না-বান্না করা আর ছেলে-পুলে মানুষ করা সেইসাথে স্বামী-সংসার নিয়ে সুখের তরী বাওয়া । দেশে আজ নারী-পুরুষ সমান অধিকার নিয়ে নারীদের পাশাপাশি পুরুষরাও আন্দোলনে শরিক হচ্ছে অথচ দেশের সর্বোময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর পদ একচেটিয়া নারীরা দখল করে রেখেছে আর রাষ্ট্রপতির গুরুত্বহীন পদে শুধু পুরুষদের বসিয়ে আবার নারী প্রধানমন্ত্রীরই আজ্ঞাবহ করে রেখেছে, যা পুরুষদের জন্য অত্যন্ত অপমানজনকই নয় শুধু, চরম লজ্জাজনকও বটে । তাই আমি আজ জোর দাবী জানাচ্ছি যে, আপনারা নারীরা যদি সত্যি সত্যি পুরুষদের সমান অধিকার চান, তবে সরকারের সর্বোময় ক্ষমতার অধিকারী “প্রধানমন্ত্রীর পদে” শুধুমাত্র পুরুষদেরকে প্রধানমন্ত্রীর বর্তমান ক্ষমতা বহাল রেখে আগামী পাঁচবারের জাতীয় নির্বাচনে নির্বাচিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে নিশ্চিত করার জন্য বলুন । আর যদি আগামী পাঁচটি জাতীয় সংসদীয় সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পুরুষদের নির্বাচন নিশ্চিত করতে না পারেন, তবে নারী-পুরুষ সমান অধিকার আন্দোলন পরিত্যাগ করুন । আর সকল পুরুষ ভাইদের বলব যে, নারীরা যদি আমার এই দাবী মানার ব্যবস্থা করতে না পারে, তবে কোন পুরুষকেই যেন নারীদের সমঅধিকার আন্দোলনে সমর্থন দিতে না দেখি, এটা একজন পুরুষ মানুষ হিসাবে সকল পুরুষ ভাইদের নিকট আমার জোর দাবী । কারন, নারীরা যদি সরকার পরিচালনার সর্বোচ্চ পদে পুরুষদের সমঅধিকার না দিতে পারে, তবে কেন পুরুষরা নারীদের সমঅধিকারের জন্য আন্দোলন করবে, যদিও সংসদের শতকরা ৮০শতাংশ সংসদ সদস্যই পুরুষ এবং রাজপথের আন্দোলন সংগ্রামে ও সক্রিয় রাজনীতিতে পুরুষদের অংশ গ্রহন প্রায় ৯৫শতাংশ ?
॥ সরকারের সর্বোময় ক্ষমতার অধিকারী ‘প্রধানমন্ত্রী পদে’ পুরুষ-নারী সমান অধিকার চাই ॥
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।