somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী-জামায়াত আতাঁতই একমাত্র সমাধান - বর্তমানের মারমুখী শ্বাসরুদ্ধকর রাজনীতির অবসানের জন্য

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিকদলই তাদের দলীয় প্রধানের একক ইচ্ছায় পরিচালিত হয় । এমনকি সরকারে গেলেও ঐ একক ব্যক্তির ইচ্ছায়ই সরকারও পরিচালিত হইতে বাধ্য । সুতরাং সরকার তথা দলীয় প্রধান যদি দেশের সত্যি সত্যি ভালো চান, তবে যেমন দেশের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে, তেমনি খারাপ চাইলেও খারাপ কাজের যথেষ্ট সুযোগও বিদ্যমান । সেই হিসেবে এই কথা নির্দিধায় বলা যায় যে, বর্তমান প্রধানমন্ত্রী চাইলেই বর্তমানের শ্বাসরুদ্ধকর অশান্তিময় রাজনৈতিক পরিস্থিতির সকলের কাছে গ্রহনযোগ্য সমাধান দিতে পারেন-কোন দলের সাথে কোনরুপ আলোচনা ছাড়াই ।
আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে, বর্তমান প্রধানমন্ত্রী অবশ্যই জানেন যে, বিরোধী দলীয় নেত্রীর চাহিদা কতটুকু এবং কি করলে বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ন ও সকলের কাছে গ্রহনযোগ্য সমাধান সম্ভব । আর এটা জানেন বলেই তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সকলের পরামর্শ প্রত্যাখান করেন । আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী রাজনীতির চাল চালেন অনেকটা দাবার গুটি চালের মতো, অত্যন্ত ভেবেচিন্তে ও ধীরস্থিরভাবে । একটা চাল দেওয়ার পর তা তিনি গভীরভাবে দীর্ঘ সময় নিয়ে পর্যবেক্ষন করেন-পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখার জন্য এবং তারপর পরিস্থিতির নিরিখে আবার নূতন চাল চালেন । যে কোন ভয়াবহ পরিস্থিতিও তাকে বিচলিত করতে পারে না, কারন স্বজন হারানোর অতিকষ্ট ও বেদনায় তার মন ও হ্রদয় পাষানের মতো কঠিন হয়ে গিয়েছে । যেই তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেত্রী হিসাবে জামায়াতকে সাথে নিয়ে দিনের পর দিন হরতাল দিয়ে অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে শেষপর্যন্ত তা সংবিধানে অন্তর্ভূক্ত করাতে তৎকালীন প্রধানমন্ত্রীকে বাধ্য করেছিলেন, সেই তত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার সুকৌশলে আদালতের মাধ্যমে বাতিল করিয়েছেন বর্তমানে তিনি সরকারে থাকার সুবাদে । আবার তত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যাতে বিরোধীদল আন্দোলনে সুবিধা করতে না পারে, তার জন্য রাজাকারের বিচারের নামে বিএনপি জামায়াত জোট ভাংগার জন্য অত্যন্ত কূটচাল চেলে এক ঢিলে দুই পাখি মারার বিপদজনক খেলায় মেতে উঠেছেন, যদিও রাজনীতির এই খেলা ভুল চালে অত্যন্ত করুন পরিনতি ডেকে আনতে পারে, যা আমরা অতীতে অবলোকন করেছি । শেখ হাসিনার এই খেলার চালে বেগম খালেদা জিয়াকে হয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা হারাতে হবে, না হয় জামায়াতের সংগ ছাড়তে হবে । যদি বেগম খালেদা জিয়াকে তত্বাবধায়কের বিনিময়ে জামায়াতকে ছাড়তে হয়,তবে আবার উচ্চআদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত রাজাকারদের সাজা বাতিল হওয়ার দৃশ্য দেখাও আমাদের জন্য কোন অবাক করা বিষয় হবে না- কারন, মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোন দু:সাহসিক ও ঝুকিপূর্ন কাজ নাই, যে তিনি করতে ভয় পান । আমার ধারনা, শেষ পর্যন্ত মাননীয়া প্রধানমন্ত্রী একঢিলে দুই পাখি মারার চালে অন্ততপক্ষে একটি পাখি হলেও তিনি মারতে সক্ষম হবেন । কারন, বর্তমান সরকারের সাথে আতাঁত করা ছাড়া জামায়াতের নেতাদের ফাঁসির কাষ্ঠ থেকে বাচাঁনোর আর কোন পথ খোলা নেই । মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চালে কিন্ত জামায়াতেরও লাভ দুইদিকে-একদিকে শীর্ষনেতাদের মৃত্যুর হাত থেকে বাচাঁনো যাবে এবং সেইসাথে নির্বিঘ্নে রাজনীতি করার সুবিধাও পাওয়া যাবে, যার একটিও কিন্ত বিএনপির সাথে থাকলে পাওয়ার সম্ভাবনা নাই । এমন সুযোগ জামায়াত হাত ছাড়া করবে-তা ভাবার কোন কারন আছে বলে আমার মনে হয় না । আর দেশের বর্তমানের মারমুখী শ্বাসরুদ্ধকর রাজনীতির অবসানের জন্যও সরকারের সাথে জামায়াতের আতাঁতের কোন বিকল্প নাই । আর যদি এই চালে মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থ হন, তবে একদিকে জামায়াতের নেতাদের প্রান যাবে- তা যে কোন মূল্যেই হোক । ফলে দেশে সংঘাত অনিবার্য হয়ে পড়বে, যার পরিনতি কি দাড়াবে, তা আমরা হয়ত অনুমানও করতে পারছি না । সেইসাথে তিনি সংবিধানে এমন কিছু পরিবর্তন আনবেন, যাতে আগামীতে খালেদা জিয়া ক্ষমতায় গেলেও বর্তমান সরকারের দূর্নীতি নিয়ে বেশী কিছু করতে না পারেন, উপরোন্ত এমন কিছু ইস্যু তিনি বর্তমান সরকারে থাকাবস্থায়ই সৃষ্টি করে যাবেন, যাতে ঐ সকল ইস্যু নিয়ে বিরোধীদলের আন্দোলন ঠেকাতে ঠেকাতেই পরবর্তি সরকারের মেয়াদ পার হয়ে যায় । পরিশেষে, আমি এই ধারনা পোষন করি যে, শেষ পর্যন্ত মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু পারা যায় কম সুবিধা দিয়ে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা পূনরায় সংবিধানে সংযোজন করবেন, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনানুযায়ী জামায়াতের সংগ থেকে বিএনপিকে ছুটানো যায় । বর্তমান প্রধানমন্ত্রী কোন ক্রমেই সেনাবাহিনীকে ক্ষমতায় আসতে দিবেন না । কারন, সেনাবাহিনীর চেয়ে খালেদা জিয়া অনেক বেশী নিরাপদ ও কম ঝুকিপূর্ন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×