ঢাকা মহানগরীর রাস্তার পরিমান প্রয়োজনের তুলনায় যেমন কম, তেমনি জনসংখ্যার তুলনায় পরিবহন ব্যবস্থা আরো সংকটময় । এর প্রধান কারন হলো যানজট সমস্যার তীব্রতা । যানজটের কারনে ঢাকা মহানগরীতে পরিবহনে বিনিয়োগ অলাভজনক । ফলে বেসরকারী উদ্দোক্তারা মহানগরীতে বিনিয়োগে অনাগ্রহী । আর বেসরকারী বিনিয়োগ ব্যতীত শুধুমাত্র সরকারী বিনিয়োগে দেশের বিপুল জনসংখ্যার চাহিদার তুলনায় প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা গড়ে তোলা একেবারেই অসম্ভব ।
বর্তমানে ঢাকামহানগরীতে যেই পরিমান বাস-মিনিবাস চলাচল করে, তার ৯৫শতাংশই বেসরকারী বিনিয়োগে পরিচালিত । সুতরাং বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়, যে বেসরকারী বিনিয়োগ ব্যতীত মহানগরীর পরিবহন সংকট নিরসন কোনভাবেই সম্ভব নয় । আর বেসরকারী বিনিয়োগ বাড়াতে হলে অবশ্যই পরিবহন ব্যবসাকে লাভজনক অবস্থায় নিয়ে যেতে হবে, কারন, এর কোন বিকল্প নেই । এই ক্ষেত্রে সরকারকেই সুপরিকল্পিতভাবে এগিয়ে আসতে হবে ।
একদিকে যানজট নিরসন এবং আরেকদিকে পরিবহনসংকট নিরসন-এই দুই চিন্তা মাথায় নিয়ে সরকারকে সামনে এগুতে হবে । যেহেতু প্রয়োজনের তুলনায় আমাদের রাস্তা কম, আবার জনসংখ্যার তুলনায় পরিবহন ব্যবস্থা অপ্রতুল, সেহেতু আমাদের এমনই এক পরিকল্পনা নিতে হবে যে, একই সাথে রাস্তার ব্যবহার কম হবে কিন্ত যাত্রী পরিবহন বেশী হবে । সেইক্ষেত্রে আমার পরামর্শ হলো- ঢাকামহানগরীতে যতসংখ্যক বাস-মিনিবাস চলাচল করে, এর পরিবর্তে ঠিক ততোসংখ্যক দ্বিতল বাস পর্যায়ক্রমে চালুর ব্যবস্থা গ্রহন করতে হবে । কারন, এর ফলে সমান সংখ্যক বাস-মিনিবাসের পরিবর্তে দ্বিতল বাসে দ্বিগুন যাত্রী পরিবহন করা সম্ভব হবে । এই হিসাবে বর্তমানে ঢাকামহানগরীতে যতসংখ্যক বাস-মিনিবাসের মাধ্যমে যাত্রী পরিবহন হচ্ছে, তার অর্ধেক দ্বিতল বাস দিয়েই সেই একই পরিমান যাত্রী পরিবহন করা সম্ভব, কারন দ্বিতল বাসের যাত্রীধারন ক্ষমতা বাস-মিনিবাসের প্রায় দ্বিগুন । ফলে মহানগরীতে গাড়ীর সংখ্যা কমে যাবে, যা যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এইক্ষেত্রে সরকারের করনীয় হবে ঢাকামহানগরীতে নূতন করে বাস-মিনিবাসের রুট পারমিট না দিয়ে শুধুমাত্র দ্বিতল বাসের রুট পারমিট দেওয়া এবং যত দ্রুত সম্ভব বর্তমানে চলাচলকারী বাস-মিনিবাসের পরিবর্তে দ্বিতলবাস চালুর ব্যবস্থা গ্রহন করা । আর সরকারের নেওয়া আর্টিকুলেটেড বা জোড়ালাগানো বাস চালুর সিদ্ধান্ত যানজট পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশংকাকে আরো বাড়িয়ে দেবে, কারন সমানসংখ্যক যাত্রীধারন ক্ষমতার দ্বিতল বাসের চেয়ে আর্টিকুলেটেড বা জোড়া লাগানো বাস প্রায় দুইগুন বেশী রাস্তা দখল করবে । আর মাননীয় মন্ত্রীমহোদয়ের নিকট আমার অনুরোধ-শুধু আমলাদের কথায় সিদ্ধান্ত না নিয়ে কিছু নিজেদের বুদ্ধিবিবেক খাটিয়ে সিদ্ধান্ত নিলে আরো ভালো কিছু করা আপনার পক্ষে সম্ভব ।
বাস-মিনিবাসের পরিবর্তে ডাবল ডেকার বাস চালুই হবে ঢাকামহানগরীর পরিবহনসংকট নিরসনের সর্বাধিক কার্যকরী ব্যবস্থা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।