আমার ছোট বোন ও তার দুই বান্ধবী ইডেন কলেজে মাষ্টার্স শ্রেনীতে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র সংগ্রহ করে যথারীতি তা পূরন করে কলেজ অফিসে জমা দিতে যায় । ফরম জমা দেওয়ার সময় ঐ কলেজের বর্তমান সরকার সমর্থিত ছাত্রীনেত্রীরা তাদেরকে জানায় যে, জনপ্রতি বিশ হাজার টাকা করে দিলেই কেবল ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবে, অন্যথায় যত ভালো পরীক্ষাই দেওনা কেন, পরীক্ষায় পাশ করতে পারবে না । এই কথা শুনে আমার ছোট বোন ও তার অপর দুই বান্ধবী টাকা দেওয়ার অংগীকার করে বাসায় এসে তারা যার যার অভিবাবকদের জানায় । আমার ছোট বোন ও তার বান্ধবীদের জিজ্ঞাসা করলে তারা জানায় যে, যারাই ভর্তি ফরম জমা দিয়েছে, তাদের সকলকেই ঐ বিশ হাজার টাকা করে দেওয়ার জন্য ঐ নেত্রীরা বলে দিয়েছে অর্থ্যাৎ যারা টাকা দিবে, তারাই শুধু পাশ করবে । আর যারা দিবে না, তারা পাশ করতে পারবে না । এই কথা শুনে আমরা আমার ছোট বোনকে বললাম যে, ঘুষ দিয়ে ভর্তি হওয়ার প্রয়োজন নেই । পরিক্ষা দাও, পাশ করলে ভর্তি হবে, অন্যথায় অন্য কোনখানে ভর্তির ব্যবস্থা করে দিব । তাতে আমার ছোট বোনের মন খুব খারাপ হয়ে গেল, কারন তার দুই বান্ধবী ঐ বিশহাজার টাকা দিয়েই ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে । সুতরাং সে ধরেই নিয়েছে যে, সে পরীক্ষায় পাশ করবে না অর্থ্যাৎ তার আর বান্ধবীদের সাথে পড়া হবে না । যথারীতি পরীক্ষা দিলো । তারপর পরীক্ষার ফল বের হলো । আমার বোন পরীক্ষার ফল জানার জন্য আর কলেজে গেল না । কারন, সে যেহেতু নেত্রীদের চাহিদামত টাকা দেয় নাই, সুতরাং পরীক্ষায় তো সে পাশ করবে না । তার অপর দুই বান্ধবী পরীক্ষার ফল আনতে গিয়ে দেখে, তাদের সাথে আমার ছোট বোনও পরীক্ষায় পাশ করেছে । যখন এই কথা তার বান্ধবীরা তাকে ফোন করে জানাল, সে তো কোনভাবেই এই কথা বিশ্বাস করে না । পরে সে নিজে গিয়ে দেখে তারপর নিশ্চিত হয় । কিন্ত তখনও তার মনে শংকা যে, বোধ হয় ভর্তির সময় তাকে এই টাকা দিতে হবে । তারপর ভর্তি হতে যেয়ে কোনরুপ বাধাবিঘ্ন ছাড়াই কলেজে তার বান্ধবীদের সাথে ভর্তি হয় । ভর্তিরদিন ঐ নেত্রীদের আর খুজে পেল না কেউ । তখন আমার বোন ও তার বান্ধবীরা খবর নিয়ে জানতে পারে যে, ঐ সকল ছাত্রীনেত্রীরা এইভাবেই সাধারন ছাত্রীদের কাছ থেকে বিভিন্নভাবে ভর্তির কথা বলে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় কলেজ কর্তৃপক্ষের নাকের ডগায় । কিন্ত কলেজ কর্তৃপক্ষ এতে কোনরুপ আইনগত বা মৌখিক ব্যবস্থাও গ্রহন করে না, কারন ঐ সকল ছাত্রীনেত্রীরা সরকার দলীয় লোক, যারা হয়ত অচীরেই সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়ে সংসদসদস্য নির্বাচিত হবে বা কারো ভাগ্যে এর চেয়েও বেশী কিছু জুটে যেতে পারে । কারন, এরাইতো আমাদের উজ্জল ভবিষ্যতের পথিকৃত !
ইডেন কলেজের এই নেত্রীরাই হবে একদিন সংরক্ষিত আসনের নারী এমপি, এমনকি মন্ত্রী পর্যন্ত !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।