somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান পদ্ধতিতে নির্বাচন করার উদ্দেশ্য কি শুধুই ক্ষমতায় যাওয়া, নাকি অন্য কিছু ?

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে কি এমনই একটি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে যে,জনগন যাকেই পছন্দ করুক না কেন, বা জনগন যাকেই ভোট দিক না কেন, সরকার গঠন করবে দেশের বাইরের কোন রাষ্ট্রের পছন্দের কোন দল ? না হলে রাজনৈতিক সংকট মূলত আমাদের প্রধান দুই রাজনৈতিকদলের দুই প্রধানের জীবনের হয়ত শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া না করার দ্বন্ধকে কেন্দ্র করে, কিন্ত দেখা যাচ্ছে যে, বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য বড় বড় দেশের কূটনৈতিক,উপমন্ত্রীগন বার বার শুধু দিল্লী দৌড়ঝাপ করছেন !তাহলে কি যে কারোর মনেই প্রশ্ন জাগতে পারে না যে, আমাদের রাজনৈতিক সংকটের উৎপত্তিস্থল কি দেশের বাইরের কোন রাষ্ট্রে ? মার্কিন যুক্তরাষ্ট্র তো প্রকাশ্যেই তার দেশের কূটনৈতিকদের দিল্লীর সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে বুঝিয়ে-শুনিয়ে দিল্লীকে রাজি করানো যায়, বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি শান্তিপূর্ন সমাধানের জন্য এবং বাংলাদেশে একটি সকল দলের অংশ গ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য । তাছাড়া, চীন,জাপান,অষ্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়নসহ অন্যান্য আমাদের বন্ধুপ্রতিম দেশগুলিকেও আমাদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে, যদিও আমাদের সরকার প্রধানকে আমাদের এই রাজনৈতিক পরিস্থিতিতেও বেশ নির্ভার মনে হচ্ছে । এই প্রসংগে আমার প্রশ্ন হলো, রাজনৈতিক সমস্যা বাংলাদেশের একান্তই আভ্যন্তরিন ব্যাপার কিন্ত দিল্লী থেকে এর কি সমাধান দেবে ? বাংলাদেশের জনগনকে কি দিল্লী বলবে যে, ওহে বাংলার জনগন, তোমরা অমুক দলকে ভোট দাও, আর অমনি বাংলার জনগন তাদের কথামত সবভোট তাদের পছন্দের ঐ দলকে দিয়ে দিবে,নাকি জনগন যাকেই ভোট দিক না কেন, নির্বাচিত হবে তাদেরই পছন্দের কোন দল ? আর তার জন্যই নির্বাচন অনুষ্ঠানের জন্য, বহু অর্থবিনষ্টকারী,রক্তক্ষয়ী,নাগরিক বিরম্বনা সৃষ্টিকারী কর্মসূচীর মাধ্যমে অর্জিত, আমাদের মন্দের ভালো “নির্দলীয নিরপেক্ষ সরকার ব্যবস্থার” অধীনে একটি সুষ্ঠু ও সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন পদ্ধতি বাতিলের আয়োজন করা হইয়াছে ? আমরা এইদেশের জনগন অনেক সহজ,সরল ও শান্তিপ্রিয় বটে কিন্ত এতোটা বোকা নই যে, রাজনীতির এই সহজ অংকটা বুঝবনা ! শুধু রাষ্ট্টীয় ক্ষমতার লোভে যারা এইদেশের জনগনের উপর আস্থা হারিয়ে লক্ষ লক্ষ শহীদের ও নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদাকে বিসর্জন দিয়ে বিদেশীদের উপর নির্ভর করে, তাদের মনোবাসনা পূরন তো দূরের কথা, এইদেশের জনগনের মনে তাদের জন্য যতটুকু ভালবাসা ও শ্রদ্ধাবোধ এখনও অটুট আাছে, তাও তারা চিরদিনের জন্য হারাবে বলে আমার দৃঢ় বিশ্বাস । আর আমাদের যেই সকল রাজনীতিবিদেরা এই দিবালোকের মতো সত্যটা জেনেও জায়গামতো প্রয়োজনানুযায়ী পদক্ষেপ গ্রহন না করে, শুধু জনগনকে কষ্ট দিয়ে ফায়দা লুটতে চায়, তাদের শেষ পরিনতিটাও খুব সুখকর হবে না বলেই আমি মনে করি । কারন, প্যারাসিটামল দিয়ে শুধু বিজ্ঞাপনেই সকল রোগের চিকিৎসায় ব্যবস্থাপত্র দেওয়া যায় কিন্ত রাজনীতিতে সকল সমস্যার সমাধান শুধু জনগনকে জিম্মি করে করা যায় না । রাজনীতিতে প্রতিপক্ষকে পরাস্ত করতে হলে সবচেয়ে বেশী কার্যকর পন্থা হলো ত্যাগ,বুদ্ধি, বিবেক,সহনশীল আচরন আর কৌশলের সমন্বয়ে সময়োপযুগী সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা ।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×