"অগ্নিদগ্ধ গিতা সেনকে" প্রধানমন্ত্রীর সাহায্য করার কথা শুনে মা শোনালেন "এক বিখ্যাত ডাকাতের গল্প"
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মা যখন খুব ছোট, তখন আমার নানা বাড়ির অদূরে বাস করতএক বিখ্যাত ডাকাত । সেই সময় আমার নানা বাড়িতে একসাথে ছয়টি মাটির ঘর নির্মানের কাজ চলছিল । একদিন আমার নানা দেখলেন যে, বাড়ির দূরে দাঁড়িয়ে এক লোক নির্মানাধীন ঘর নির্মান দেখছেন । নানা তখন হেঁটে ঐ লোকের কাছে গিয়ে দেখলেন যে, ঐ লোকটি আসলে বিখ্যাত ঐ ডাকাত । নানা তখন অনেকটা ভয়ই পেলেন । কিন্ত নানা তা ঐ ডাকাতকে বুঝতে না দিয়ে সাহস করে, সালাম দিয়ে ঐ ডাকাতকে বললেন চাচা, "এতোগুলি ঘর একসাথে নির্মান করা দেখে আবার আপনি মনে কইরেন যে, আমাদের অনেক টাকা পয়সা আছে ।" নানার এই কথা শুনে ডাকাত হেসে দিয়ে বললেন যে, আমারে কি তুই সেই রকম ডাকাত মনে করছ যে, তোর বাড়িতে ডাকাতি করব ? এই কথা বলে ডাকাত আমার নানাকে বলল যে, শোন তবে আমি কেমন ডাকাত,এই কথা বলে তিনি তার জীবনের এক বাস্তব ডাকাতির ঘটনার বর্ননা করতে লাগলেন যে, "আমি একবার এক কাপড়ের বেচাকেনার সাপ্তাহিক হাটে গেলাম ডাকাতির উদ্দেশ্যে । হাটে গিয়ে এক বড় কাপড় ব্যবসায়ীকে টার্গেট করে, সারাদিন তাকে ফলো করা শুরু করলাম । সারাদিন কাপড় বিক্রি করে সন্ধায় ঐ ব্যবসায়ী কাপড় বিক্রির সব টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিল । আমিও তার পিছু নিলাম । ঐ ব্যবসায়ী বাসে চড়ে বসল । আমিও তার পাসের সিটে গিয়ে বসলাম । বাস চলতে শুরু করল । বাস চলাকালীন সময়ে আমি তার সমস্ত টাকা হাতিয়ে নিলাম । কিছুক্ষন পর বাসের কন্ট্রাকটার আসল ভাড়া নেওয়ার জন্য । ঐ ব্যবসায়ী ভাড়া দেয়ার জন্য টাকার থলিতে হাত দিয়ে দেখে যে, তার থলেতে কোন টাকা নেই । এই অবস্থায় ঐ ব্যবসায়ী বেহুস হয়ে পড়ে । তখন আমি ঐ ব্যবসায়ীর মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে তুললাম । আমি আমার পকেট থেকে টাকা বের করে ঐ ব্যবসায়ীর জন্য ও আমার জন্য দুটি বাসের টিকিট কিনলাম । তারপর ঐ ব্যবসায়ীকে আমি নিজে সাথে করে তার বাড়ি নিয়ে গেলাম । বাড়ি পৌছে আবার ঐ ব্যবসায়ীকে কিছু টাকা দিলাম বাজার করার জন্যে । ঐ টাকা দিয়ে বাজার করে এনে ঐ ব্যবসায়ীর স্ত্রী রান্না করে আমাকে খাওয়ালেন এবং তাদের পুরা পরিবার আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রান ভরে দোয়াও করলেন, আমার এইরুপ ভালোমানুষীর রুপ দেখে ।" এই হলো আমার ডাকাতি করার নমুনা অর্থ্যাৎ আমি ডাকাতিও করি আবার মানুষের দোয়াও নেই । এই কথা বলে ঐ ডাকাত আমার নানাকে অভয় দিয়ে চলে গেল । টেলিভিশনের খবরে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ গীতা সেনকে বলছিলেন যে, চিকিৎসায় যা খরচ লাগবে, আমরা ব্যবস্থা করব । তখন আমার মা এই গল্পটি শুনিয়ে বলল যে, "গন্ডগোল লাগাইয়া মানুষ পোড়ানোর ব্যবস্থা করল প্রধানমন্ত্রী, আবার আহতদের চিকিৎসার খরচ দিয়া তাদেরই দোয়া ও সহানুভূতি নিতে চায় প্রধানমন্ত্রী ।"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন