সরকারীদল আওয়ামীলীগ চায়- বিরোধীদল ব্যাপকভাবে দেশে নাশকতা চালাক,ব্যাপকভাবে জনগনের উপর হত্যাযজ্ঞ চালাক, আরো বেশী করে হরতাল- অবরোধ দিয়ে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন করুক, সংখ্যালগুদের বাড়ি-ঘরে বেশী করে আক্রমন করে এই দেশে সংখ্যালগুদের বসবাস করাকে কঠিন করে তুলুক, দেশের শিল্পকারখানা আগুন দিয়ে পুড়িয়ে দিক । কারন,তাদের ধারনা -বিরোধীদল যতবেশী দেশে অনুরুপ ধ্বংসযজ্ঞ চালাবে, সরকারীদল আওয়ামীলীগের ততবেশী জনসমর্থন বাড়বে এবং সরকারীদলের বিগত দিনে করা ব্যাপক দূর্নীতি আর দু:শাসনের কথা জনগন তাড়াতড়ি ভুলে যাবে । বর্তমান সরকারের বিগত পাঁচ বছরের শাসনামলে নেওয়া বিভিন্ন পদক্ষেপ থেকেই আমার উপরোক্ত ধারনা জন্মেছে
বিরোধীদল বিএনপি চায় -সরকার, বিরোধীদলের আন্দোলন ঠেকাতে ব্যাপকভাবে প্রানহানী ঘটাক, বিরোধীদলের নেতাকর্মিদের উপর আরো বেশী করে জুলুম-অত্যাচার করুক,বিরোধীদলের নেতাকর্মিদের বাড়িঘর আওয়ামী ক্যাডারদের দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিক, এমনকি বিরোধীদলের শীর্ষপর্যায়ের কোন নেতাকে খুন-গুম করে ফেলুক ।কারন, তাদের ধারনা-সরকারীদল যতবেশী বিরোধদলের নেতাকর্মিদেরকে হত্যা করবে, যতবেশী বিরোধীদলীয় নেতাকর্মিদের উপর অত্যাচার-নির্যাতন-জুলুম করবে- বিরোধীদলীয় নেতাকর্মীরা ততবেশী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তুলবে । ফলে সরকার তাড়াতাড়ি বিরোধীদলের দাবী মেনে নিতে বাধ্য হবে এবং বিরোধীদলের স্বপ্ন পূরন হবে ।
অথচ আমরা জনগন- সরকারীদল ও বিরোধদলের এইসব কর্মকান্ডের উদ্দেশ্য বুঝতে পেরেও আবার আমারা তাদেরকেই নির্বাচিত করি, সরকার পরিচালনার জন্য এবং উপরোল্লিখিত জনগনের স্বার্থবিরোধী কর্মকান্ডে সহযোগিতাও করি । এ কেমন নীতি আমাদের ?
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।