somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান যুগে প্রকৃত ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মারযুকি নামের একজন ইন্দোনেশিয়ান বিচারক এমন এক বৃদ্ধা মহিলার বিচার কার্য পরিচালনা করছিলেন যে, মহিলাটি একটি বাগান থেকে ‘ট্যাপিওকা’ নামক এক গাছের মূল যা সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে তা চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন।

বৃদ্ধা মহিলাটি তার স্বপক্ষে বিচারককে বলেন যে, তিনি চুরির দায়ে দোষী ঠিকই কিন্তু তিনি খুবই গরীব এবং তার একমাত্র ছেলে খুব অসুস্থ ছিলেন, যার ফলে তখন তার নাতি ছিল খুবই ক্ষুধার্ত।

বাগানের ম্যানেজার বৃদ্ধা মহিলাটির দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান।

বিচারক সকল সাক্ষ্য প্রমাণগুলো দেখলেন এবং বৃদ্ধাকে বললেন, “আমি দুঃখিত কিন্তু আমি আইনের ব্যতিক্রম কিছুই করতে পারব না ফলে আপনাকে তো শাস্তি পেতেই হবে।”

আইন অনুযায়ী বৃদ্ধা মহিলাটির শাস্তি নির্ধারিত হল ১০০ ডলার (প্রায় ৮০০০ টাকা) জরিমানা।

আর যদি তিনি এই জরিমানা দিতে ব্যর্থ হোন তবে তাকে আড়াই বছর কারাভোগ করতে হবে।
বৃদ্ধা মহিলাটি ডুকরে কেঁদে উঠলেন কারণ এত টাকা দিতে তিনি অক্ষম।

বিচারক তখন উঠে দাঁড়ালেন এবং তার মাথার টুপিটা খুলে তাতে ১০০ ডলার রাখলেন, আর বললেন, “ন্যায়বিচারের স্বার্থে এই কোর্টে যারা উপস্থিত আছেন, তাদের সকলের ৫.৫ ডলার জরিমানা ধার্য্য করলাম এই অপরাধে যে, আপনারা এই শহরের বাসিন্দা হয়ে এক শিশুকে অভুক্ত রেখেছেন এবং তার দাদীকে চুরি করে সেই শিশুর আহার জোগাড়ে বাধ্য করেছেন।
এখন রেজিস্টার উপস্থিত সবার কাছ থেকে জরিমানা সংগ্রহ করবেন।”

এর ফলে কোর্ট ৩৫০ ডলার জমা করে, এবং এর থেকে ঐ বৃদ্ধার জরিমানা আদায় করে বাকি টাকা তাকে দিয়ে দেয়া হয় যার মধ্যে ঐ বাগানের ম্যানেজারের দেয়া জরিমানার টাকাও ছিল।

ইন্দোনেশিয়ার ঐ বিচারক ইসলামী শরিয়াহ অনুযায়ী ঠিক তেমনটিই করলেন যেমনটি হযরত আলী (রাঃ) করেছিলেন। তা হচ্ছে, “যদি কোন ক্ষুধার্ত ব্যক্তি চুরি করে তবে তার চুরির অপরাধে কোন শাস্তি হবে না এবং এই অপরাধ গিয়ে পড়বে সমাজের সকল বিত্তবানদের উপর যারা শাস্তি স্বরূপ অসহায়, ক্ষুধার্ত ব্যক্তিটিকে খাবার ব্যবস্থা করে দেবে।”
কালেক্টেড।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×